ভিন্ন স্বাদে ভেজিট্যাবল সেজওয়ান নুডুলস




নুডুলস খেতে কে না ভালবাসে। এটা যেমন অল্প সময়ে তৈরি করা যায়, তেমনি খেতেও সুস্বাদু। তার উপরে যদি নুডুলসে সামান্য সবজি যোগ করা হয় তাহলে তো কথাই নেই। স্বাদের সাথে সাথে পুষ্টির চাহিদাও পূরণ করবে সহজলভ্য এ খাবারটি।

তবে একই স্বাদের নুডুলস খেতে খেতে অনেকেই বিরক্ত হয়ে যাই। খাবারে একটু নতুন স্বাদ পেলে আর কি চাই । ভেজিটেবল সেজওয়ান নুডুলস এনে দেবে এরকমই এক ভিন্ন স্বাদ। আসুন দেখে নেয়া যাক নুডুলসটি কিভাবে তৈরি করব;

উপকরণ:

  • নুডুলস ৩০০ গ্রাম
  • ওলিভ ওয়েল/ সয়াবিন
  • পিয়াজ ১ টেবিল চামচ (কুচি করে কাটা)
  • রসুন ১/২ চা চামচ
  • আদা সামান্য
  • কাঁচামরিচ ১ টেবিল চামচ
  • গোল মরিচের গুড়া স্বাদমত
  • ব্রোকলি- ১ কাপ
  • ক্যাপসিকাম ১/২ কাপ (কয়েকটি রংয়ের নিলে ভাল হয়)
  • বাঁধাকপি ১/২ কাপ
  • সয়াসস ২ টেবিল চামচ
  • সেজওয়ান সস ২ টেবিল চামচ (পরিমাণ স্বাদ অনুযায়ী বাড়াতে কমাতে পারেন)
  • লবণ স্বাদমত
  • তফু বা ঢাকাই পনির (ইচ্ছা)

প্রণালী: নুডুলস গুলো প্রথমে সিদ্ধ করে নিন। সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। অপর একটি পাত্রে ব্রোকলিগুলো ভাপে সিদ্ধ করে নিন। এবার একটি ফ্রাই প্যানে প্রথমে তেল গরম করুন। এরপর একে একে পেয়াজ, রসুন, আদা নিয়ে ভাল করে ভাজুন। এবার কেটে রাখা সবজি গুলো নিয়ে ২ মিনিট ভেজে নিন। পনির দিলে আরো কিছু সময় ভাজতে হবে। এরপর সয়াসস, সেজওয়ান সস, লবণ, গোল মরিচের গুড়া দিয়ে আরো কিছুক্ষণ রান্না করুন। এবার সিদ্ধ করে রাখা নুডুলস গুলো মিশিয়ে নিন। তৈরি হয়ে গেল মজাদার সেজওয়ান নুডুলস।