৪০ মিনিটেই শনাক্ত করা যাবে করোনাভাইরাস!


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

মাত্র ৪০ মিনিটেই শনাক্ত করা হয়েছে করোনাভাইরাস। আরটি-ল্যাম্প টেস্ট কিট ব্যবহার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে (ল্যাবে) শানাক্ত করা হয় প্রাণঘাতী এ ভাইরাস।

রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়৷

বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জেবা ইসলাম সেরাজের নেতৃত্বে একদল গবেষকের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে পরীক্ষাটি সম্পন্ন হয়েছে৷

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে, এই পদ্ধতি ব্যবহার করা হলে আরও দ্রুত করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তিদের শনাক্ত করা যাবে৷

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগ এবং ‘বায়োটেক কনসার্ন’ ইতিমধ্যে যৌথভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এই পরীক্ষার কার্যকারিতা পরীক্ষার জন্য আবেদন করেছে৷ পরে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমতির জন্য আবেদন করা হবে৷

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আরটি-ল্যাম্প টেস্ট কিটের (র‌্যাপিড কলোরাইমট্রিক টেস্ট) মাধ্যমে করোনাভাইরাস (সার্স কোভ-২ আরএনএ ভাইরাস) সফলভাবে শনাক্ত হয়েছে৷ শনাক্তকরণ প্রক্রিয়াটি একটি সাধারণ ইনকিউবেটর বা তাপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার করে মাত্র ৩০-৪০ মিনিটে সম্পন্ন করা সম্ভব হয়েছে৷ পরীক্ষায় ভাইরাসটির পজিটিভ নমুনার ক্ষেত্রে হলুদ এবং নেগেটিভ নমুনার ক্ষেত্রে গোলাপি রঙ প্রদর্শন করে৷

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আরটি-ল্যাম্প টেস্ট কিটটি আমেরিকান মলিকিউলার বায়োলজি রিএজেন্ট এবং কিট উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘নিউ ইংল্যান্ড বায়োল্যাবস দ্বারা উৎপাদিত এবং বাংলাদশের ‘বায়োটেক কনসার্ন’ এর একমাত্র পরিবেশক৷