আফসানা মেহনাজ
ঘরোয়া আড্ডায়, ছবি দেখতে দেখতে বা যাত্রাপথে পপকর্ণের জুড়ি নেই। ছোট বড় সবারই এই খাবারটি বেশ পছন্দের। সাধারণত এই খাবারটি আমরা বাইরে থেকে কিনেই খাই। কিন্তু খুব সহজেই এই খাবারটি ঘরেই তৈরি করে নেয়া যায়।
আসুন দেখে নেই ঘরে পপকর্ণ তৈরি করতে কি কি লাগছে;
উপকরণ
ভালো মানের ভূট্টার দানা ১ কাপ ( বাজারে পপকর্ণেরর জন্য আলাদা দানা প্যাকেটে পাওয়া যায়)
তেল ২ টেবিল চামচ
লবণ সামান্য
প্রণালী
চুলার আচঁ বাড়িয়ে সসপ্যানে সামান্য তেল দিয়ে ভালো করে গরম করে নিন। ভূট্টার দানাগুলো সসপ্যানে সমানভাবে ছড়িয়ে দিন। দানাগুলো ফুটতে শুরু করলে ঢাকনা দিয়ে দিন। চুলার আচঁ সামান্য কমিয়ে দিন। ঢাকনা লাগানো অবস্থায়ই সসপ্যানটা ধরে একটু ঝাঁকিয়ে নিন। সবগুলো ভুট্টা ফুটে গেলে চুলা বন্ধ করে লবণ ছড়িয়ে দিন। ব্যাস; আপনার পপকর্ণ তৈরি। চাইলে বিভিন্ন ফ্লেভার যোগ করে নিতে পারেন।
