কেএফসির বেশ জনপ্রিয় একটি আইটেম ফ্রাইড চিকেন। ছোট বড় সকলেই এই খাবারটি বেশ পছন্দ করে। তবে সবসময় তো কেএফসি যাওয়া সম্ভব হয়ে ওঠে না। তবে এই ফ্রাইড চিকেন ঘরেই তৈরি করে নেয়া যায়!
আসুন দেখে নেই এই ফ্রাইড চিকেন তৈরিতে কি কি লাগছে;
উপকরণ;
হাড় চামড়া সহ চিকেন ১ কেজি
আদা বাটা ২ চা চামচ
রসুন বাটা ২ চা চামচ
সয়া সস দেড় চা চামচ
ভিনেগার ১ চা চামচ
কর্ন ফ্লাওয়ার ১ চা চামচ
ময়দা ১ কাপ
মরিচের গুড়া ২ চা চামচ
গোলমরিচের গুড়া ১/২ চা চামচ
কর্ণফ্লেক্স ১ কাপ
চিপস ১ কাপ
ব্রেডক্রাম্ব ১ কাপ
প্রণালী
প্রথমে মুরগীর মাংস কেটে পছন্দ মত টুকরা করে নিতে হবে। এরপর মাংসের টুকরোগুলোকে আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, লবন, ভিনেগার, সয়াসস ও ডিম মাখিয়ে কমপক্ষে ১ ঘন্টা নরমাল ফ্রিজে রেখে দিন।
একটি ছড়ানো প্লেট বা বাটিতে ব্রেডক্রাম, চিপস ও কর্নফ্লেক্স নিয়ে কোটিং এর জন্য মিশ্রণ তৈরি করুন। এর উপর মেরিনেট করা মুরগীর মাংসের টুকরাগুলো ছিটিয়ে দিতে হবে । এরপর প্লেট বা বাটিটা আস্তে ঝাঁকিয়ে এবং হাত দিয়ে নেড়ে মাংসের টুকরোগুলোর গায়ে মিশ্রনটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে।
এবার একটি মাংসগুলো ডুবো তেলে ভাজার জন্য পরিমানমতো তেল গরম করে নিন । তেল গরম করার সময় চুলার আঁচ মাঝারি থাকবে। মাংসের টুকরা গুলোকে তেলে দিয়ে দিন। চুলার আচ কমিয়ে দিন। মাংসের টুকরাগুলো কিছুটা বাদামী হওয়া শুরু করলে তেল থেকে তুলে ফেলুন। আবার তেল গরম করুন। তুলে ফেলার ৫ মিনিট পর আবার তেলে দিন। এভাবে ৪-৫ মিনিট ভেজে বাদামি রংয়ের হলেই ছাকনির সাহায্যে তেল থেকে ছেঁকে তুলে কিচেন টিস্যুর উপর রেখে অতিরিক্ত তেল ঝড়িয়ে ফেললেই তৈরি হয়ে হয়ে যাবে কেএফসি স্টাইল ফ্রাইড চিকেন।
