ঘরেই তৈরি করুন পিজ্জা সস




আমরা অনেকেই এখন ধরেই তৈরি করি পিজ্জা। তবে পিজ্জা সস ছাড়া পিজ্জা তৈরী প্রায় অসম্ভব একটা ব্যাপার। অনেক সময় বিভিন্ন সুপার শপেও এটি পাওয়া যায় না। তবে ঘরে বসেই তৈরি করা যায় পিজ্জা সস।
আসুন দেখে নেই পিজ্জা সস তৈরিতে কি কি লাগছে;
উপকরণ :
অলিভ অয়েল              ২ টেবিল চামচ
পেয়াঁজ কুচি                  ১ টা
রসুন                            ৩/৪ কোয়া
টমেটো কুচি                  ২ কাপ
ধনেপাতা কুচি                ২ টেবিল চামচ
লবন, চিনি ও গোলমরিচ গুড়া ১ টেবিল চামচ
অরিগ্যানো                     ১ চা চামচ
প্রণালী :
প্যানে অলিভ অয়েল গরম করে এতে পেয়াজ কুচি ও রসুন তিন থেকে চার মিনিটের মতো ভাজুন। এর পর এতে টমেটো ও বাকি সব উপকরণ ছেড়ে কম আচেঁ নাড়তে থাকুন। এবার খুব কম আচেঁ ত্রিশ মিনিটে মতো ঢেকে দিন। ব্যাস এবার ঠান্ডা করে চাইলে দুই -তিন দিন ফ্রিজেও সংরক্ষন করতে পারেন এই পিজ্জা সস।