আফসানা মেহনাজ
ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালবাসে। ছোট বড় সবার ভীষণ পছন্দ এই খাবারটি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দোকান থেকে কিনে খেতে হয় সুস্বাদু এই খাবারটি।
ঝটপট নাস্তায় পরিবেশনের জন্য ফেঞ্চ ফ্রাইয়ের জুড়ি নেই। তবে অনেকেই অভিযোগ করেন বাসায় তৈরি ফ্রেঞ্চ ফ্রাই রেস্টুরেন্টের মতো মচমচে হয় না। তবে ঘরে খুব অল্প উপকরণে সহজেই তৈরি করা যায় ফ্রেঞ্চ ফ্রাই। আসুন দেখে নেয়া যাক কিভাবে ঘরে তৈরি করব ফ্রেঞ্চ ফ্রাই;
উপকরণ:
বড় আলু ২ টা
লবন স্বাদমত
টেস্টিং সল্ট ১ চিমটি
গোলমরিচ গুড়া ১/২ চা চামচ
তেল ভাজার জন্য
প্রণালী:
আলু গুলোকে লম্বা লম্বা করে কাটুন। এবার ফুটন্ত গরম পানিতে আলুগুলোকে ছাডুন। বেশিক্ষণ রাখবেন না, নামিয়ে ফ্রিজের ঠাণ্ডা পানিতে ধুয়ে নিন। এরপর আলু গুলোর মধ্যে লবন, গোল মরিচ গুড়া মাখিয়ে গরম তেলে ছেড়ে দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করে ঠিক ১ মিনিট এর ভিতর নামিয়ে ফেলতে হবে। তেল ছাকনি দিয়ে ছেকে ফেলতে হবে। এরপর পুরাপুরি তেল ছাকার জন্য আলু গুলা টিস্যুর উপর বিছিয়ে রাখতে হবে। তাতে অতিরিক্ত তেল দূর হয়ে যাবে। এরপর আলু একটা পাত্রে নিয়ে ডীপ ফ্রিজ এ রাখতে হবে অন্তত ২ ঘন্টার জন্য। এরপর আবার গরম চেলে ভেজে নিন। ব্যাস তৈরি জওয়ে গেল মজাদার ফ্রেঞ্চ ফ্রাই। সস বা চাটনীর সাথে গরম গরম পরিবেশন করুন মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই।
