তেলাপিয়া মাছের গুণাগুণ কমবেশি সবারই জানা। বছরের বারো মাসই এই মাছ বাজারে পাওয়া যায়। শুধু স্বাদে নয়, তেলাপিয়া মাছ পোড়া ক্ষত স্থানেও ভালো কাজ করে।
পুড়ে গেলে সেখানে আমরা কত কিছু লাগানোর কথা ভাবি। তবে পুড়ে গেলে তেলাপিয়া মাছের উপকারী দিকের কথা আমরা অনেকেই জানি না।
তেলাপিয়া মাছের ছাল ব্যান্ডেজের মত লাগানো যাবে ক্ষত স্থানে। ব্রাজিলীয় চিকিৎসকরা জানিয়েছেন, ‘আগুনে পুড়ে যাওয়া অংশে তেলাপিয়া মাছের চামড়া ব্যান্ডেজের মতো লাগিয়ে রাখলে ওই ক্ষত খুব তাড়াতাড়ি সেরে যায়। শুধু তাই নয়, যন্ত্রণাও দ্রুত কমে যায়।’
বিজ্ঞানীদের মতে, ‘তেলাপিয়া মাছের চামড়ায় কোলাজেন প্রোটিনের টাইপ ১ ও টাইপ ৩ রয়েছে, যা আগুনে পুড়ে মারাত্মক ক্ষতিগ্রস্থ হওয়া অংশকেও খুব সহজে সারিয়ে তুলতে পারে।’
পুষ্টিবিদদের মতে, তেলাপিয়া মাছে রয়েছে প্রচুর পরিমানে পটাশিয়াম, প্রোটিন, ভিটামিন বি-১২, ফসফরাসের মতো উপাদান।
তেলাপিয়া মাছের স্বাদের সুনাম রয়েছে। শুধু খাওয়ার জন্যই নয় বিজ্ঞানীরা এরই মধ্যে এই চিকিৎসা পদ্ধতি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করে দিয়েছে।

