হঠাৎ অথিথি এসেছে; কিন্তু ঘরে কিছুই নেই। এমন অবস্থায় আমরা সবাই পড়েছি। অথবা বাচ্চারা হালুয়া খেতে চাইছে অথচ বাড়িতে গাজর বা সুজি কিছুই নেই? কোনও চিন্তা নেই। এমন অবস্থায় বানিয়ে ফেলুন পাউরুটির হালুয়া।
আসুন দেখে নেই পাউরুটির হালুয়া তৈরিতে কি কি লাগছে;
উপকরণ
পাউরুটির টুকরা ৮ টা থেকে ১০ টা
দুধ ১ কাপ
এলাচ ১ চামচ গুড়া করা
কাজু,কিসমিস স্বাদ মতো
চিনি ২ কাপ
প্রণালি
পাউরুটির চারপাশের বাদামী অংশগুলো বাদ দিয়ে টুকরো করে নিন। এ বার ফ্রাইং প্যানে ২ চামচ ঘি দিয়ে পাউরুটি ভাল ভাবে ভেজে নিন। ভাজা হয়ে এলে ওর মধ্যে একে একে দুধ, এলাচ গুঁড়ো, চিনি মিশিয়ে ভাল ভাবে নাড়তে থাকুন। স্বাদের জন্য এক চিমটি লবণ দিতে পারেন। হয়ে এলে উপর থেকে ঘিয়ে ভেজে রাখা কাজু কিসমিস, আমন্ড ছড়িয়ে পরিবেশন করুন।
