তৃতীয় দিনের মতো অনশনে শিক্ষকরা, হাসপাতালে ভর্তি ১৫ জন




এমপিওভুক্তির দাবিতে তৃতীয় দিনের মতো আমরণ অনশন করছেন নন-এমপিও প্রতিষ্ঠানের শক্ষকরা। জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে অনশন করছেন প্রায় ২ হাজার শিক্ষক। এরই মধ্যে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেভর্তি ১৫ জন।
এদিকে তিন দিনের মাথায় আজ মঙ্গলবার আমরণ অনশনরত নন এমপিও শিক্ষক-কর্মচারীদের কাছে গেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
উল্লেখ্য, ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন করছেন শিক্ষক-কর্মচারীরা। স্বীকৃতপ্রাপ্ত সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির দাবিতে গত ২৬ ডিসেম্বর থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন নন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। গত রোববার থেকে তাঁরা একই দাবিতে আমরণ অনশন শুরু করেন।
আমরণ অনশনের দ্বিতীয় দিনে গতকাল সোমবার অসুস্থ হয়ে পড়েন ১৩ জন নন-এমপিও শিক্ষক-কর্মচারী। তাঁদের মধ্যে ছয়জন বিকেল পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন।
আন্দোলনকারী শিক্ষকেরা বলছেন, এবার দাবি পূরণ ছাড়া তাঁরা ঘরে ফিরবেন না, প্রয়োজনে আত্মাহুতি দেবেন। তবে গতকাল পর্যন্ত সরকার থেকে কোনো সাড়া পাননি এসব শিক্ষক। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে।
আরও পড়ুন;
শিক্ষকদের অনশন ভাঙ্গালেন গণশিক্ষামন্ত্রী   
তৃতীয় দিনের মত চলছে সহকারী শিক্ষকদের অনশন
রাজধানীতে চলছে সহকারী শিক্ষকদের অনশন