বিশ্বজুড়ে মোট শনাক্ত সাড়ে ৪৬ লাখ, সুস্থ সাড়ে ১৭


corona-fit#paperslife

বিশ্বজুড়ে তার পরিসর বৃদ্ধি করেই চলেছে মরণঘাতি করোনা। এ পর্যন্ত বিশ্বের ২০৬টি দেশ-অঞ্চলে থাবা বিস্তার করেছে রোগটি।

বর্তমানে বিশ্বের ৪৬ লাখ ২৮ হাজার ২২৮ মানুষের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩ লাখ ৮ হাজার ৬৪২ জন। অন্যদিকে শনাক্তকৃতদের মধ্যে ১৭ লাখ ৫৮ হাজার ৩২ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।

শনিবার (১৬ মে) পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারে সবশেষ পরিসংখ্যান জানাচ্ছে এমন তথ্য।

বর্তমানে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ২৬ লাখ ১৬ হাজার ৫৪৯ জনের সংক্রমণ মৃদু এবং ৫৪ হাজার ৫ জনের অবস্থা সংকটাপন্ন।

ভাইরাসটি সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৮৪ হাজার ২৮৫ জন। এছাড়া এতে আক্রান্ত হওয়ার পর মারা গেছেন ৮৮ হাজার ৫০৭ জন।

এরপর তালিকায় দ্বিতীয় থেকে ষষ্ঠস্থানে থাকা প্রত্যেকটি দেশেই শনাক্তকৃত রোগীর সংখ্যা দুই লক্ষাধিক। এছাড়া ১ লাখের বেশি সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে ফ্রান্স জার্মানি, তুরস্ক ও ইরানে।

প্রতিবেশী দেশ ভারতে এখন পর্যন্ত সংক্রমিত রোগীর সংখ্যা ৮৫ হাজারের বেশি। সেখানে মারা গেছেন ২ হাজার ৭৫৩ জন।

তালিকায় সংক্রমিত রোগীর সংখ্যা বিবেচনায় ৩০ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। সবশেষ তথ্যানুযায়ী এদেশে শনাক্তকৃত রোগী ২০ হাজার ৬৫ জন এবং এদের মধ্যে মারা গেছেন ২৯৮ জন।