বৃহত্তর স্বার্থে বিদেশ থেকে আগতদের বাড়িতে অবস্থানের অনুরোধ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

করোনাভাইরাসে আক্রান্ত তিনজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। আক্রান্তদের মধ্যে দুইজন ইতালি ফেরত বাংলাদেশি। এমতাবস্থায় বৃহত্তর স্বার্থে বিদেশ থেকে আগতদের বাড়িতে অবস্থানের অনুরোধ জানিয়েছেন তিনি।

সেব্রিনা ফ্লোরা বলেন, আক্রান্তদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। আক্রান্তদের মধ্যে দুইজন ইতালি ফেরত বাংলাদেশি। ইতালি থেকে আসা দুজন ভিন্ন পরিবারের সদস্য। তবে তাদের একজন বাসায় আসার পর সে বাসাতেও একজন নারী আক্রান্ত হয়েছেন।

তবে সংবাদ সম্মেলনে তিনি এজন্য সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, এখন পর্যন্ত তিনজন আক্রান্ত হয়েছে। এতে করে সারা বাংলাদেশে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে এমন কিছু বলা যাবে না। স্কুল-কলেজ বন্ধ করার প্রয়োজন নেই। জনসমাগমের মধ্যে না যেতে পরামর্শ দেবো, বাসাতে থাকাই ভালো।