ফার্মাসিস্ট সারোয়ার হোসেন
এজিং (Ageing) শব্দটার সাথে কমবেশি আমরা সবাই পরিচিত। সাধারণত ৬০ বছর বা তার বেশি যেসব লোকের বয়স তাদের আমরা বয়স্ক (Geriatric people) বলে থাকি। আর এ সময় তাদের শরীরে নানা ধরনের রোগ বাসা বাঁধে। আসুন দেখে নেই বয়স্ক লোকদের কি কি সমস্যা হতে পারে:
১. বয়স্ক লোকেরা বেশিরভাগ সময়েই মানসিক অবসাদ বা চাপে থাকে, তাদের পরিবার-পরিজন নিয়ে। আর এ কারণে তারা শিকার হয় ডিপ্রেশন এবং ডিমেনশিয়া নামক দুই ভয়ংকর রোগের। যে মানসিক রোগ তাদের ক্রমে ক্রমে মৃত্যুর দিকে ধাবিত করে।
২. এই বয়সে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অ্যাজমা -এ তিন ঘাতক এর মাঝে প্রতিযোগীতা হয়। কে কার আগে কার দেহে বাসা বাঁধতে পারে।
৩. বিশেষ করে মহিলারা ৪০ এর পর থেকেই প্রায়ই শারিরীক দুর্বলতায় ভোগে। আর পুরুষদের ৫০ পার হলেই নানান শারীরিক সমস্যা দেখা দেয়।
৪. বেশিরভাগ সময় বয়স্ক লোকদের স্মরণ শক্তি (Memory loss) কমে যায়। তার পাশাপাশি কমে তাদের শ্রবণ শক্তিও। সবকিছু স্পষ্ট করে দেখতেও পায় না তারা।
৫. জয়েন্টে-জয়েন্টে ব্যথা, মাংসপেশিতে ব্যথা, ক্যালসিয়াম এর অভাবে সারা শরীরে ব্যথা, হাড় ক্ষয়, ধাতু দুর্বলতার মত মারাত্মক রোগ হতে পারে।
বয়স্কদের এইসব রোগ প্রতিরোধে মেনে চলতে হবে ফার্মাসিস্ট এর এই পাঁচ (৫) পরামর্শ:
১. বয়স বাড়লে নানান কারণে একাকীত্ব বাড়ে তাই এইসময় পরিবার-পরিজনের সাথে মিলেমিশে থাকা খুব জরুরি। এছাড়াও নিজের সমস্যা শেয়ার করতে না পারাও মানসিক ব্যাধির কারণ হতে পারে। এক্ষেত্রে বয়স্করা তাদের সবকিছু জীবন সঙ্গিনীকে শেয়ার করতে পারে। আর শিশু-কিশোররা হতে পারে তাদের উত্তম বন্ধু।
২. বয়স হয়েছে তো কি হয়েছে? মনকে বয়স্কদের সবসময় চাঙা রাখার জন্য দরকার ব্যায়াম ও শারীরিক কসরত। মাঝে মাঝে সঙ্গিনীর সাথে কোথাও নির্মল পরিবেশে ঘুরতে যেতে পারে। বিজ্ঞানের মতে মধু, কালোজিরা এবং রসুনের কোয়া আপনাকে ফিরিয়ে নিতে পারে সেই তারুণ্যের দিনগুলোতে।
৩. খেতে হবে টাটকা শাকসবজি ও ফল-মূল। কলা, আখ, তরমুজ, পেয়ারাসহ দেশজ ফলগুলো টনিক হতে পারে আপনার জীবনে।
৪. বয়স্কদের প্রতিদিন অন্তত আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা হাটতে হবে। সকালে এবং রাতে ইসুবগুলের ভূসির শরবত খাওয়া যেতে পারে। যা কোষ্ঠকাঠিন্য (constipation) নিরাময় করে এবং ডায়বেটিস ও উচ্চ রক্তচাপ নিরাময়ে কাজ করে।
৫. সকালের স্বচ্ছ হাওয়ায় ভ্রমণ করা, নিয়মিত ধর্মীয় চর্চা করা (কারণ আত্নিক সাধনা মনে প্রশান্তি আনে), সাঁতার কাটা, ধূমপান না করা, নেশা না করা, এগুলো হতে পারে বয়স্ক তথা সবার জন্য উত্তম দিক।
