সান্ধ্য হাওয়া জানান দিচ্ছে শীতের আগমনী। সামনে পুরো শীতটা তো পড়েই রয়েছে। এ সময়টায় এক বাটি গরম-গরম স্যুপ চাঙা করে দেবে শরীর, মন। তাছাড়া একটু ঠান্ডা ঠান্ডা এই আবহাওয়ায় এক বাটি গরম স্যুপ হলে দারুণ হয়।এক্ষেত্রে সবার প্রথম পছন্দ থাই স্যুপ।
আসুন দেখে নেই থাই স্যুপ তৈরিতে কি কি লাগছে;
উপকরণ;
মাখন ১ চা-চামচ
থেঁতো করা রসুন ২ কোয়া
চিকেন স্টক আড়াই কাপের একটু কম
হাড় ছাড়া মুরগির মাংস ৪০০ গ্রাম
লেমন গ্রাস বা থাইপাতা ২টি
আদা কুচি ১ ইঞ্চি
চিনি ১ চা-চামচ
লেবু পাতা কুচি ৪টি
লাল পাকা মরিচ বিচি ছাড়িয়ে কুচি করা ২টি
পেঁয়াজ কুচি ১টি
নারকেলের দুধ ২ কাপ
থাই ফিশসস ২ টেবিল চামচ
মটরশুঁটি এক কাপের চার ভাগের তিন ভাগ
ধনেপাতা কুচি ৩ টেবিল চামচ
সাদা গোলমরিচ গুঁড়ো আধা চা-চামচ
প্রণালি;
একটি সসপ্যানে মাখন গলিয়ে থেঁতো করা রসুন এবং মরিচ কুচি দিয়ে দুই-তিন মিনিট ভেজে নিন। পেঁয়াজ কুচি দিয়ে আরও কিছুক্ষণ ভাজুন। এবার চিকেন স্টক ও নারকেলের দুধ দিয়ে মাঝারি আঁচে কিছুক্ষণ নাড়ুন। ফুটে উঠলে মুরগির মাংস, ফিশসস, লেমন গ্রাস, আদা কুচি, চিনি ও লেবু পাতা দিয়ে মৃদু আঁচে নেড়ে ১৫ মিনিট ঢেকে রাখুন। মটরশুঁটি দিয়ে আরও তিন মিনিট রান্না করুন। স্যুপ থেকে থাইপাতাগুলো চামচ দিয়ে উঠিয়ে ধনেপাতা কুচি ও সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে বাটিতে ঢেলে পরিবেশন করুন গরম গরম থাই স্টাইল চিকেন স্যুপ।
