৩ সেকেন্ডেই করোনা জীবাণু মরে শেষ!



মরণব্যাধি করোনাভাইরাসের আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব। যার উৎপত্তি চীনের উহান শহরে। গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত ৬০ দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। প্রতিদিনই নতুন করে এ রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

ভাইরাসটির প্রতিরোধে নানা পরামর্শ দিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। করোনাভাইরাস প্রতিরোধে বেশি বেশি সাবান ব্যবহারের কথা বলছেন তারা।

এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে টুইট করেছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ও অধ্যাপক ক্যারেন ফ্লেমিং। করোনাভাইরাস প্রতিরোধে সাবান একটি ‘আশ্চর্যজনক অস্ত্র’ বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, করোনাভাইরাস এক ধরনের ‘সুপ্ত’ ভাইরাস। এর বাইরের অংশ ‘লিপিড মেমব্রেন লেয়ার’ দিয়ে তৈরি। অর্থাৎ এটি চর্বিযুক্ত লেয়ার দিয়ে আবৃত। আর বারবার সাবান ও পানি দিয়ে হাত ধোয়া হলে এর চর্বিযুক্ত আবরণ উঠে যাবে এবং ফলে ভাইরাস নিশ্চিত মারা যাবে।

তিনি আরো বলেন, কতক্ষণ ধরে সাবান ঘষতে হবে সে সময়টি এতই কম যে ঘড়ি ধরে না বলাই শ্রেয়। ধরুন কাউকে দুই বার ‘হ্যাপি বার্থ ডে টু ইউ’ বলতে যে সময় লাগে অতটুকুন সময় নিয়ে হাতে সাবান ঘষবেন। এর পর তা ফেনাযুক্ত করে ধুয়ে ফেলবেন। প্রাণঘাতী করোনাকে মেরে ফেলতে এই সময়টুকুই যথেষ্ট।

ক্যারেনের এসব টুইটে সমর্থন রয়েছে অনেক ভাইরোলজিস্টের। তবে তারা বলেছেন, হাতের কাছে সাবান না পেলে এ ক্ষেত্রে হ্যান্ডওয়াশ ব্যবহার করা যেতে পারে। তবে যেখানে হাত ধোয়া হয়েছে অর্থাৎ ওয়াশরুমকেও ভালোভাবে ধুয়ে নেয়া উচিত।

প্রসঙ্গত প্রাণঘাতী করোনাভাইরাসে চীনে একদিনে আরও ৪২ জন প্রাণ হারিয়েছেন। রোববার চীনে নতুন করে আরও ২০২ জন আক্রান্ত হয়েছেন। দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮০ হাজার ২৬ জনে। এ নিয়ে চীনে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৯১২ জনে।

সূত্র: ইন্ডিয়া টুডে