অনেকেই চিড়া খেতে চান না। তবে চিঁড়ার পোলাও অনেক বাড়িতেই বানানোর রেওয়াজ রয়েছে। কিন্তু চিঁড়ের খিচুড়ি বিশেষ প্রচলিত নয়। হালকা শীতের আবহাওয়ায় এই মশলাদার খাবারটি কিনটু মন্দ হয় না।
আসুন দেখে নেই চিড়ার খিচুড়ি তৈরিতে কি কি লাগছে;
উপকরণ
চিড়া ২ কাপ
মুগডাল ১ কাপ
নারকেল কোরা ১/২ কাপ
পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
রসুন কুচি ২ কোয়া
আদা ১/২ ইঞ্চি টুকরো
বাদামকুচি ১ চা চামচ
তেজপাতা ২টি
এলাচ গুঁড়ো সামান্য
লবণ স্বাদমত
হলুদ পরিমাণ মতো
কাঁচা মরিচ ৩-৪টি
সবজি পছন্দমত
প্রণালী
শুকনো কড়াইতে মুগডাল ভেজে হলুদ দিয়ে অল্প সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। যদি সবজি দিতে চান তাহলে ভাপে সবজিগুলো সিদ্ধ করে নিন। চিঁড়া ধুয়ে জল ঝরিয়ে রাখুন। এ বার একটি পাত্রে সবজি, সিদ্ধ মুগডাল, চিড়া, লবণ দিয়ে মেখে রাখুন। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ, রসুন, তেজপাতা, আদাকুচি, বাদামকুচি দিয়ে নেড়ে চিঁড়ে ও মুগডাল মিশিয়ে ভাল ভাবে নাড়াচাড়া করুন। নারকেল কোরা, কিসমিস ও কাঁচা লঙ্কা মিশিয়ে ভাল করে ভেজে নিন। নামানোর আগে এলাচ গুঁড়ো, ঘি ছড়িয়ে দিন।
