ভিন্ন স্বাদের চকলেট সন্দেশ




সন্দেশ আমাদের সবারই বেশ প্রিয়। এমনকি যারা মিষ্টি খেতে পছন্দ করে না, তারাও সন্দেশ বেশ পছন্দ করে। আবার চকলেট দেখলে কে ঠিক থাকতে পারে বলুন। আর যদি সন্দেশ আর চকলেটের যুগলবন্দী হয় তাহলে তো কথাই নেই। সেজন্যই আজকে নিয়ে এসেছি চকলেট সন্দেশ রেসিপি।
আসুন দেখে নেয়া যাক চকলেট সন্দেশ তৈরিতে কি কি লাগছে;
উপকরণ;
ঘন দুধ                       ৪ কাপ
চিনি                          স্বাদমতো
কনডেন্সড মিল্ক           ৪ টেবিল চামচ
কোকো পাউডার        ১  কাপ
মাখন-ঘি                   ১০০ গ্রাম
পেস্তাবাদাম কুচি           ইচ্ছা
প্রণালী;
একটি ননস্টিক সসপ্যানে  ঘন দুধ ও কনডেন্সড মিল্ক দিন । এবার মাখন, কোকো পাউডার, চিনি ও পেস্তাবাদাম কুচি মিশিয়ে মৃদু আঁচে রেখে রান্না করুন । যতক্ষণ না মিশ্রণ প্যানের চার পাশ থেকে নেমে আসে ততক্ষণ নাড়তে থাকুন । যখন তেলভাব আসবে তখন একটি ট্রেতে ঘি ব্রাশ করে তাতে সুন্দর করে বিছিয়ে দিন । একটু  ঠাণ্ডা হলে পছন্দমতো শেপ দিয়ে উপরে পেস্তাবাদাম কুচি দিয়ে পরিবেশন করুন।