ঘরেই তৈরি করুন ক্যারামেল সস




হট কফি বা কোল্ড কফি, কেক বা ব্রাউনি অথবা শুধু আইসক্রিমের উপর যদি একটু ক্যারামেল সস থাকে তাহলে এসব খাবারের স্বাদ কয়েকগুণ বেড়ে যায়। আবার শুধুমাত্র দুধে মিশিয়ে খেলেও এটা অসাধারণ লাগে। তবে এই সস আমরা বাইরে থেকেই কিনি। কিন্তু ঘরে থাকা সামান্য কিছু উপকরণেই এই সস তৈরি করা যায়।
আসুন দেখে নেয়া যাক ক্যারামেল সস তৈরিতে কি কি লাগছে ;
উপকরণ;
চিনি                                                 ৩/৪ কাপ
হাল্কা গরম পানি                                  ১/৪ কাপ
মাখন                                                 ৪০ গ্রাম
ঘন ক্রিম                                            ১/২ কাপ
প্রণালী
ক্যারামেল সসের জন্য একটি মাঝারি মাপের সসপ্যানে চিনি ও পানি নিন। হাল্কা আঁচে চিনি ও পানির মিশ্রন সমানে নাড়তে থাকুন। জল চিনি মিশে গেলে ক্যারামেল রং আসার জন্য অপেক্ষা করুন। রং এসে গেলে অর্থাৎ ক্যারামেল তৈরি হয়ে গেলে আঁচ থেকে সরিয়ে নিন। এতে মাখন দিয়ে ভাল করে মিশিয়ে নিন। ভাল করে মিশে গেলে এতে ক্রিম দিয়ে দেবেন। খেয়াল রাখবেন মিশ্রণটি যেন না ফেটে যায়। এবার ভাল করে মেশাতে থাকুন যাতে মিশ্রণটি মসৃণ হয়ে যায়। ক্যারামেল মিশ্রণটি একটু ঘন হয়ে এলে তৈরি ক্যারামেল সস।