গরমে পানি বা যে কোন পানীয়র তুলনা নেই। তৃষ্ণা মেটাতে এর জুড়ি কোথায়। যেকারণে পিপাসা মেটাতে বাড়ি থেকে শুরু করে রাস্তাঘাটে নানান পণ্যের দ্বারস্থ হতে হয়। সংশয় থাকলেও স্বাস্থ্যের কথা ভুলিয়ে দেয় গলা ভেজানোর তাগাদা। ফলাফল স্বরূপ রোগ-শোক আর অনাকাঙ্ক্ষিত শারীরিক পরিবর্তন ঠেকাতে পারে কজন। কিন্তু প্রয়োজনের পানীয়টা যদি হয় স্বাস্থ্যসম্মত আর মজাদার তবে ক্ষতি কি। আর রান্না ঘরের সামগ্রী দিয়ে যদি বানানো যায় এমন কিছু তাহলে তো কথাই নেই। তবে চলুন দেখে নেয়া যাক এমনই এক আয়ুর্বেদিক শরবতের জন্মকথা;
উপকরণ:
১ লিটার (৪ কাপ) পানি
লেবুর রস (স্বাদমত)
৪ টি সবুজ এলাচ
১০/১২ টি জাফরান
জায়ফলের গুড়া একটি চিমটি (ঐচ্ছিক)
২ চাচামচ আদা রস
১০ টেবিল চামচ গুড় (বা স্বাদমত)
পদ্ধতি:
প্রথমে এলাচ ও জাফরান গুড়ো করে নিন। জগের মধ্যে পানি নিয়ে একে একে লেবুর রস, এলাচ ও জাফরানের গুড়ো, জায়ফলের গুড়া , আদার রস ও গুড় মেশান। সবকিছু পরিপূরণভাবে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। চাইলে শরবতটি অল্প কিছুক্ষণ ফ্রিজে রাখতে পারেন। এরপর পরিবেশন করুন।
