ঘরেই তৈরি করুন চটপটির মশলা




চটপটি খেতে আমরা সবাই ভালবাসি। কিন্তু দোকানের চটপটি যে বেশিরভাগ ক্ষেত্রেই স্বাস্থ্যকর হয় না, তার প্রমাণ এখন সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমের বদৌলতে আমরা সবাই জানি। আবার বিভিন্ন ব্র্যান্ডের চটপটির মশলা পাওয়া গেলেও সেটা খেতে দোকানের মত হয় না।
কিন্তু খুব সহজেই ঘরে তৈরি চটপটির মশলা দিয়ে দোকানের মতই চটপটি তৈরি করা যায়। আসুন দেখে নেয়া যাক চটপটির মশলা তৈরিতে কি কি লাগছে;
উপকরণ
জিরা                                 ২ টেবিল চামচ
ধনিয়া                               ২ টেবিল চামচ
গোলমরিচ                         ২০/২৫ টি
শুকনা মরিচ                       ১০/ ১৫ টি
রাধুনি                               ২ চা চামচ
পাঁচফোড়ন                       ৪ চা চামচ
বিট লবণ                          ২  চা চামচ
মৌরি                               ২ চা চামচ
মেথি                                ২ চা চামচ
কালোজিরা                        ১/২ চা চামচ
লবঙ্গ                                  ৫টি
প্রণালী
সব মসলা টেলে নিন। ঠান্ডা করে শিল পাটা বা ব্লেন্ডারে মিহি করে গুঁড়া করে নিন। বাটা মসলার সাথে বিট লবণ মিশিয়ে বোতলে ভরে সংরক্ষন করুন। ১ কেজি চটপটিতে এই পরিমান চটপটির মশলা ব্যবহার করা যাবে।
এরকম আরও রেসিপি পেতে লাইক দিন ;
https://www.facebook.com/paperslifemagazine/