ঘরেই তৈরি করুন দোকানের নিউটেলা




অনেকেই নিউটেলা খেয়ে থাকেন। বাদাম আর চকলেটের সংমিশ্রণে অসাধারণ স্বাদের নিউটেলা অনেকেরই প্রিয় একটি খাবার। কিন্তু খুব অল্প পরিমাণে নিউটেলা কিনতেও বাংলাদেশে খরচ করতে হয় বেশ অনেকগুলো টাকা। খুব সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারবেন সুস্বাদু নিউটেলা।
আসুন দেখে নেয়া যাক নিউটেলা তৈরিতে কি কি লাগছে;
উপকরণ;
হেজেল নাট                                    ১ কাপ
মিল্ক চকলেট                                  ৩৪০ গ্রাম
মাখন                                           ১ টেবিল চামচ
আইসিং সুগার                               ১ টেবিল চামচ
কোকো পাউডার                            ১ টেবিল চামচ
ভ্যানিলা ফ্লেভার                            ১/২ চা চামচ
লবণ                                              এক চিমটি
প্রণালী;

প্রথমে মিল্ক চকলেট ভেঙে ছোট ছোট টুকরা করুন। এরপর হ্যাজেল নাট গুলোকে ওভেনে কিংবা চুলায় ভেজে টোস্টেড করে নিন। ভাজা হয়ে গেলে হ্যাজেল নাটগুলোকে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিন। এবার ব্লেডারে গলানো মাখন, ভ্যানিলা, আইসিং সুগার, লবণ ও কোকো পাউডার দিন। ভালো করে ব্লেন্ড করে মিশিয়ে নিন। এবার মিল্ক চকলেটের টুকরো গুলো দিন। মিহি ভাবে মিশে গিয়ে মসৃণ পেস্ট হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন। তৈরি হয়ে গেলো নিউটেলা। প্রথমে একটু পাতলা মনে হলেও কিছুক্ষণ পরেই মিশ্রণটি জমে যাবে।
বিদ্র; হ্যাজেল নাট পাওয়া না গেলে অন্য বাদাম ব্যবহার করা যাবে তবে স্বাদে পার্থক্য হবে।