হুইপড ক্রিম তৈরি করুন ঘরেই




কেক সাজাতে, আইসক্রিম তৈরিতে অথবা অন্যান্য খাবারের স্বাদ বাড়াতে হুইপড ক্রিম ব্যবহার করা হয়। এমন অনেক খাবার রয়েছে যেখানে সাধারণ দুধের বদলে ক্রিমের বাবহারে খাবারের স্বাদ অনেক বেড়ে যায়। কিন্তু ক্রিম হাতের কাছে সহজে পাওয়া যায় না।
তবে ঘরে থাকা দুটি উপকরণেই তৈরি করা যায় হুইপড ক্রিম। আসুন দেখে নেই হুইপড ক্রিম তৈরিতে কি কি লাগছে;
উপকরণ
দুধ ৩/৪ কাপ
বাটার আধা কাপ
প্রণালি
প্রথমে দুধ কিছুটা গরম করে নিন। এরপর দুধ ফ্রিজে রেখে কিছুটা ঠাণ্ডা করে নিন। সসপ্যানে অল্প আঁচে বাটার নরম করে নিন। খেয়াল রাখুন বাটার যেনো গরম না হয়। শুধু গলে যাওয়া পর্যন্তই রাখুন। ঠাণ্ডা হওয়া দুধে বাটার দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিন। এবারে হ্যান্ড মিক্সার বা স্ট্যান্ড মিক্সার নিয়ে হাই পাওয়ারে বিট করতে থাকুন। ৩ থেকে ৫ মিনিট বিট করে নিলেই দেখবেন দুধের মিশ্রণ ঘন থকথকে হওয়া শুরু করেছে। ব্যস, ক্রিম যতটা ঘন প্রয়োজন ততোটা ঘন করুন। ব্যস তৈরি হয়ে গেল হুইপড ক্রিম।