ঘরেই তৈরি করুন আইসিং সুগার




কেক ডেকোরেশন, পেস্ট্রি, বা কেকের ক্রিম বা ফনডেন্ট তৈরিতে আইসিং সুগার একটি গুরুত্বপূর্ণ উপাদান। সাধারণত এই উপকরণটি আমরা বাইরে থেকেই কিনে থাকি।তবে ঘরে কয়েকটি উপকরণেই আইসিং সুগার তৈরি করা যায়।
আসুন দেখে নেই আইসিং সুগার তৈরিতে কি কি লাগছে;
উপকরণ
চিনি                         ১ কাপ
কর্নফ্লাওয়ার                ১ টেবিল চামচ
প্রণালি
প্রথমে চিনি গুলে কে শীল পাটায় বেটে নিন। অনেকে ব্লেন্ডারে ও করে থাকে তবে সব চাইতে ভালো হবে শীল পাটায় বাটা। এরপর এতে কর্ণফ্লাওয়ার মিশিয়ে চালনিতে চালুন পর্যায় ক্রমে ৩ বার। তবে প্রতি বার চালা শেষে অবশিস্ট চিনি গুলো আবার বাটুন। শেষ বারের চালা, গুড়া চিনিই আইসিং সুগার। আবার ১ চিমটি চিনি মুখে দিয়ে দেখুন চিনি গুলো আর কিচকিচ করছে না।