বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন ক্রমেই ছড়িয়ে পড়ছে দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে। শ্রমিকদের বিক্ষোভ, কর্মবিরতি ও কারখানা থেকে বেরিয়ে যাওয়ার ঘটনায় সোমবার উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে অন্তত ৬৮১টি কারখানায়। এর মধ্যে ৬৭৯টি তৈরি পোশাক কারখানা। আগের দিন রবিবার এ সংখ্যা ছিল ৫২৯।সোমবার গাজীপুর, সাভার, আশুলিয়া, মিরপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় শ্রমিকদের আন্দোলন... বিস্তারিত
দেশের উভয় স্টক এক্সচেঞ্জের সূচকে বড় ধরনের পতন হয়েছে। এদিন সকাল থেকেই বিক্রয় চাপে টানা নামতে থাকে সূচক। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ডিএসইএক্স ২ দশমিক ২১ শতাংশ কমেছে। তবে লেনদেন আগের কার্যদিবসের তুলনায় কিছুটা বেড়েছে। দুই স্টক এক্সচেঞ্জেই দর কমেছে অধিকাংশ... বিস্তারিত
বৈশ্বিক খাদ্যপণ্যের গড় দামের সূচক আগের মাসের তুলনায় খুব সামান্য (দশমিক ৩ শতাংশ) কমেছে। গত জানুয়ারিতে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেল ও আমিষপণ্যের গড় দাম তুলনামূলক স্থির থাকলেও আগের মাসের তুলনায় সামান্য কমেছে দুগ্ধপণ্য ও চিনির দাম। তবে বিপরীত চিত্র দেখা গেছে খাদ্যশস্যের বাজারে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার... বিস্তারিত
দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৪০ টাকার নিচে নেমে এসেছে। দুদিনের ব্যবধানে পণ্যটির দাম কমেছে কেজিতে সর্বোচ্চ ১৬ টাকা। মূলত ভারতের বাজারে সরবরাহ বৃদ্ধির জের ধরে আমদানি বেড়ে যাওয়া ও দেশে উৎপাদিত পেঁয়াজের তুলনায় চাহিদা কম থাকায় আমদানি করা পেঁয়াজের দাম কমতে শুরু করেছে বলে মনে করছেন স্থানীয়... বিস্তারিত
ডলারের দুর্বল অবস্থানে বেড়েছে স্বর্ণের বাজার। ফেব্রুয়ারি সরবরাহ চুক্তিতে স্বর্ণের দাম বেড়েছে দশমিক ৩ শতাংশ। গত বুধবার অগ্রিম চুক্তির বাজারে পণ্যটির দাম বেড়েছে। এদিন পণ্যটি আউন্সপ্রতি ৩ দশমিক ৬০ ডলার বেড়ে ১ হাজার ৩৩৯ ডলারে লেনদেন হয়। চলতি বছর এ পর্যন্ত পণ্যটির দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়েছে। ফেড সুদহার... বিস্তারিত
শেয়ারের মূল্য সূচকের নিম্নমুখি প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে। এদিন দুই বাজারেই লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম কমেছে। তবে ওষুধ ও বীমা খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩২৯ কোটি টাকা ৪৫... বিস্তারিত
কিছুদিন ধরে জ্বালানি পণ্যটির দাম ব্যারেলপ্রতি ৭০ ডলারের আশপাশে অবস্থান করছে। এ ধারাবাহিকতায় চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের গড় দাম আগের তুলনায় বেড়ে ব্যারেলপ্রতি ৭০ ডলার ছাড়িয়ে যেতে পারে। আর বছরের দ্বিতীয়ার্ধে (জুলাই-ডিসেম্বর) এর পরিমাণ দাঁড়াতে পারে ব্যারেলপ্রতি ৭৮... বিস্তারিত
ডলারের শক্তিশালী অবস্থান ও মার্কিন বন্ডের মূল্যবৃদ্ধির জের ধরে টানা দ্বিতীয় দিনের মতো গতকাল স্বর্ণের বাজারে মন্দাভাব দেখা গেছে। যুক্তরাষ্ট্রের স্পট মার্কেটে দিন শেষে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয় ১ হাজার ৩৩৫ ডলার ৯৩ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৩ শতাংশ কম। গত সোমবার মূল্যবান ধাতুটির দাম আগের দিনের... বিস্তারিত
দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের নিম্নমুখি প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। দুই স্টক এক্সচেঞ্জেই দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ দশমিক ৬৫ পয়েন্ট বা দশমিক ৭৯ শতাংশ কমে ৬ হাজার ১২৭ দশমিক ৮ পয়েন্টে নেমে যায়। ২৬ দশমিক ৯৬ পয়েন্ট বা ১ দশমিক ১৮ শতাংশ... বিস্তারিত
দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। দুই স্টক এক্সচেঞ্জেই দর বেড়েছে অধিকাংশ সিকিউরিটিজের। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩১ দশমিক ৭৩ পয়েন্ট বা দশমিক ৫২ শতাংশ বেড়ে ৬ হাজার ১৭৬ দশমিক ৪৫ পয়েন্টে ঊন্নীত হয়। ১২ দশমিক ৮২ পয়েন্ট বা দশমিক ৫৬... বিস্তারিত
আমদানি করা পেঁয়াজের দাম কেজিতে সর্বোচ্চ ৭ টাকা বেড়েছে। খুচরা বাজারে পণ্যটির দাম বেড়েছে কেজিতে সর্বোচ্চ ১৫ টাকা। পেঁয়াজের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির পেছনে পণ্যটির আমদানি কমে যাওয়াকে দায়ী করছেন স্থানীয় ব্যবসায়ী ও আমদানিকারকরা। বর্তমানে হিলি স্থলবন্দরে ভারতের ইন্দোর ও নাসিক থেকে আমদানি করা পেঁয়াজের... বিস্তারিত