আটা-ময়দার খাবারে রয়েছে যেসব রোগের ঝুঁকি


আটা-ময়দার খাবারে রয়েছে যেসব রোগের ঝুঁকি

শরীর সুস্থ রাখতে ভাতের বদলে রুটি খান অনেকেই। কিন্তু রুটি বা আটা-ময়দার খাবার খাওয়ার ফলে শরীরে বাসা বাঁধতে পারে একাধিক রোগ। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজে উঠে এসেছে এমনই কিছু তথ্য।

‘আমেরিকান জার্নাল অব ক্লিনিকাল নিউট্রিশন’ কর্তৃক প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাউরুটি খাওয়ার পর শরীরে পরিপাকে বেশ কিছু পরিবর্তন হয়। এর প্রভাবে শরীরের বিশেষ কিছু হরমোনের ক্ষরণ বেড়ে যায়, যা মানসিক অবসাদ বা ডিপ্রেশনের মতো সমস্যাকে বহুগুণ বাড়িয়ে দেয়।

একাধিক গবেষণায় দেখা গেছে, গমে থাকা গ্লুটেন নামে উপাদান হজম হতে অনেকটাই সময় নেয়। এর ফলে রক্তে শর্করার পরিমাণ স্বাভাবিকের চেয়ে বাড়তে শুরু করে। ফলে ইনসুলিনের ক্ষরণও বেড়ে যায়। দিনের পর দিন এমনটা চলতে থাকলে টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বহুগুণ বৃদ্ধি পায়।

একাধিক গবেষণায় দেখা গেছে, আটা-ময়দা দিয়ে তৈরি কোনো খাবার খেলে ওজন বাড়তে শুরু করে। বেড়ে যায় উচ্চ রক্তচাপের সমস্যাও।

হৃদরোগ বিশেষজ্ঞদের মতে, গমের তৈরি খাবার খেলে কোলেস্টেরলের সমস্যাও বৃদ্ধি পেতে পারে। তাছাড়া গমের তৈরি খাদ্য উপাদান ত্বকের বয়স বাড়িয়ে দিতে পারে। ত্বক কুচকে যায়, ত্বকে বলিরেখা দেখা দিতে পারে। এ ছাড়াও গমের তৈরি খাবার-দাবার বেশি পরিমাণে খেলে অকালে চুল ঝরে গিয়ে টাক পড়ে যাওয়ার সমস্যাও দেখা দিতে পারে।