বারবিকিউ সস আমাদের দেশে এই সস তৈরি হয় না, আসে বিদেশ থেকে। আর বিদেশী পণ্য হওয়ার কারণে এর দামও বেশি। তাই এত দাম দিয়ে কেনার চাইতে অল্প খরচে, যেকোনো সময় নিজের হাতেই তৈরি করে নেওয়া যায় বারবিকিউ সস।
আসুন দেখে নেই এই সস তৈরিতে কি কি লাগছে;
উপকরণ
টমেটো পিউরি ১ কাপ
পানি ১/২ কাপ
ব্রাউন সুগার স্বাদ অনুযায়ী
ওয়েস্টার সস ২ টেবিল চামচ
সিরকা ১/৪ কাপ
গোলমরিচ গুঁড়ো ১/২ টেবিল চামচ
পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ
রসুন মিহি কিমা ১ টেবিল চামচ
সরিষা বাটা ১/২ টেবিল চামচ
লেবুর রস ১ টেবিল চামচ
অলিভ ওয়েল ২ টেবিল চামচ
লবণ পরিমাণমতো
প্রণালি
প্যানে তেল গরম করতে হবে। তারপর পেঁয়াজ, রসুন ও সামান্য লবণ দিয়ে ভাজতে হবে। পেঁয়াজ ও রসুন নরম হয়ে গেলে টমেটো পিউরি দিয়ে দিতে হবে। আবারো একটু ভাজতে হবে। তারপর পানি দিয়ে লেবুর রস বাদে বাকি সব উপকরণ দিয়ে দিতে হবে এবং মাঝারি আঁচে নেড়ে নিয়ে জ্বাল দিতে হবে। সস ঘন হয়ে গেলে লেবুর রস দিয়ে নামিয়ে ফেলতে হবে। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা মরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। মিষ্টি চাইলে ব্রাউন সুগার বাড়িয়ে দিতে হবে। এই সস ফ্রিজে এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে। ডিপে থাকবে আরও কয়েকদিন বেশি।
