করোনার বিস্তার রোধে আদ্রতা ও তাপমাত্রা বাড়ানোর পরামর্শ গবেষকদের


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

চীনের বেইহাং ও সিনঘুয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দাবি করেছেন বিশ্বের যেকোন স্থানেই আদ্রতা ও তাপমাত্রা বাড়িয়ে মরণঘাতী করোনা ভাইরাসের বিস্তার কমানো।

সম্প্রতি এক বিবৃতিতে গবেষকগণ জানান, উচ্চ তাপমাত্রা ও আদ্রতায় করোনার প্রকোপ কমছে। শীতকালীন আবহাওয়ায় ঠান্ডা, কাশি ও জ্বরের মতো উপসর্গগুলো বেড়ে যায়। এ সময় ভাইরাস খুব সহজেই বিস্তার লাভ করতে পারে এবং শরীরে হানা দিতে পারে। কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেলে ভাইরাস দ্রুত বিস্তার লাভ করতে পারে না।

অবশ্য গণস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, উষ্ণ তাপমাত্রা, তাপ ও আদ্রতা কেবল ভাইরাসের প্রকোপ কমাতে পারে। কিন্তু এটা ভাইরাসের বিস্তার বন্ধ করতে পারে না।

এর আগে এক গবেষণায় বলা হয়, ৮৬ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় করোনা ভাইরাস টিকে থাকতে পারে না। চীনা গবেষকরা বলছেন, প্রতি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিতে করোনার প্রকোপ কমার সম্ভাবনা বাড়ে। অর্থাৎ তাপমাত্রা যত বাড়বে ভাইরাসের বৃদ্ধি তত ঠেকানো সম্ভব হবে। তবে শুধু তাপএমাত্রা বাড়িয়েই এই ভাইরাসের বিস্তার একেবারে বন্ধ করা সম্ভব নয়।

এদিকে তিন মাস প্রাণপণ লড়াইয়ের পর করোনা ভাইরাস মহামারি পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে চীন। টানা কয়েকদিন দেশটিতে নতুন করে কেউ আক্রান্ত হননি। তারপরও বেড়েছে রোগীর সংখ্যা। কারণ, বিদেশফেরত নাগরিকদের শরীরে ঠিকই পাওয়া যাচ্ছে প্রাণঘাতী এই ভাইরাস। এমন পরিস্থিতি চলতে থাকলে শিগগিরই চীন আরেক দফা মহামারির মুখোমুখি হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির এক বিশেষজ্ঞ চিকিৎসক।