কেন ২ মিনিট দাঁত ব্রাশ করবেন


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

দাঁতের যত্নে ২৪ ঘণ্টায় দুইবার ব্রাশ করা, অধিক পরিমাণে মিষ্টি না খাওয়া, দাঁতের জন্য ক্ষতিকর এমন পানীয় পান করে কুলি করার মতো গোটাকয়েক বিধি-নিষেধ আমরা সবাই জানি। কিন্তু দাঁত ভালো রাখতে বেশ কিছু বিষয় আমরা প্রায়ই এড়িয়ে চলি।

যেমন: দাঁতের যত্নে ব্রাশ নির্বাচন খুব জরুরি বিষয়।

ডেন্টিস্টদের মতে, সাধারণত খাবার পর পরই দাঁতের ওপর ব্যাকটেরিয়ার আবরণ জমতে থাকে। তবে এই ব্যাক্টেরিয়া নির্দিষ্ট সময় পর অর্থাৎ পরিণত হওয়ার পরই দাঁতের ক্ষয় করতে থাকে।

এ কারণেই ১২ ঘণ্টায় একবার ব্রাশ করার পরামর্শ দেন ডেন্টিস্টরা। আর আপনার ব্রাশ এই ব্যাক্টেরিয়ার আবরণ পরিস্কারে সক্ষম কিনা তা নির্ধারণ দাঁতের যত্নে খুব গুরুত্বপূর্ণ।

তাই আপনার মুখ গহ্বর, সব জায়গার দাঁতে পৌঁছায় এই দুটি বিষয়ের বিবেচনায় রেখে ব্রাশ নির্বাচন করা উচিত। আর পরিপূর্ণভাবে ব্যাক্টেরিয়া দূর করতে অবশ্যই ২ মিনিট সময় নিয়ে ব্রাশ করার পরামর্শ দেন ডেন্টিস্টরা।

খাদ্যাভাসের পাশাপাশি দাঁতের যত্নে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো টুথপেস্ট।

ডেন্টিস্টদের মতে ব্রাশ করার উপকারিতা নির্ভর করে টুথপেস্টের ওপর। এজন্য তারা পরামর্শ দেন ফ্লুরাইড টুথপেস্ট ব্যবহার করার। কেননা, ফ্লুরাইড দাঁতের মিনারলের ক্ষতিপূরণ করে এবং দাঁতকে মজবুত করে।

এছাড়া ফ্লুরাইড দাঁতে ক্ষয় রোধ করে। আপনার টুথপেস্টে ফ্লৃরাইড কিনা তা নিশ্চিত হতে টিউবের গায়ে লেখা উপাদানের অংশটুকু লক্ষ্য করুন।

গবেষণায় দেখা গেছে, ১৩৫০-১৫০০ পিপিএমএফ (ppmf- fluoride in parts per million) –এর টুথপেস্ট দাঁতের ক্ষয় রোধে এবং সর্বোচ্চ উপকারিতার জন্য খুবই কার্যকরী।