ফিট থাকার জন্য আমাদের কত প্রচেষ্টা। ওজন একটু বাড়তে থাকলেই কমানোর জন্য হাজার রকম কসরৎ করি আমরা। কিন্তু ওজন কমানোটা যেমন সময় সাপেক্ষ তেমনি ব্যয়বহুল।
কিন্তু কিছু সাধারণ ঘরোয়া উপায়েই আপনি আপনার বাড়তি ওজন ঝড়িয়ে ফিট হতে পারবেন সহজেই। আসুন দেখে নেয়া যাক ওজন কমানোর এমন কিছু সহজ উপায়;
লেবু মধুর মিশ্রণ
গরম পানিতে লেবু ও মধু মিশিয়ে পান করুন লেবু-মধু পানীয়। আপনি চাইলে এর সঙ্গে সবুজ চা মেশাতে পারেন। আয়ুর্বেদের মতে, এই মিশ্রণ খুব সহজে শরীরে গ্লুকোজ ভাঙ্গে এবং চর্বি কমাতে সহায়তা করে। এই পানীয় পান করলে আপনার হজমের সমস্যাও থাকবে না।
লাউ
সবজি হিসেবে লাউ অনেকটা উপেক্ষিত। তবে ওজন কমাতে লাউ জাদুর মত কাজ করে। তাছাড়া এই সবজিতে রয়েছে প্রচুর ফাইবার, যা আপনার বারবার ক্ষুধা লাগা থেকে বিরত রাখবে।
কালো গোল মরিচ
প্রতিদিন গোলমরিচ খেলে আপনার ওজন হ্রাস প্রক্রিয়াটি তরাণ্মিত হবে। এই মশলাটি আপনি যেকোন ভাবে গ্রহণ করতে পারবেন।
তুলসী পাতা
ওজন কমাতে তুলসী পাতা বেশ কার্যকর। ওজন কমাতে চাইলে আপনি তুলসী চা খেতে পারেন। এছাড়া বাজারে তুলসী ক্যাপসুল পাওয়া যায়।
ত্রিফলা চূর্ণ এবং মধু
ত্রিফলা চূর্ণের সাথে মধু এবং পানি মিশিয়ে খেলে যেমন ওজন হ্রাস পায় তেমনি হৃদরোগ এবং হজমের সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়।

