করোনাভাইরাসের প্রভাবে লকডাউন অবস্থায় আছে ঢাকা শহর। এ অবস্থায় কলকারখানা বন্ধ এবং লোকসমাগম কম হওয়ায় ঢাকার বায়ু বিভিন্ন সূচকে অন্য সময়ের চেয়ে বিশুদ্ধ হয়েছে বলে জানা গেছে।
এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) তথ্যানুযায়ী, বর্তমানে ঢাকা বিশ্বের ৩৪তম দূষিত বায়ুর নগরী। গত কয়েক সপ্তাহ আগেও এই অবস্থান সর্বনিম্ন দশে থাকত। এমনকি চলতি বছর কয়েক দফা সর্বোচ্চ দূষিত নগরীর তালিকায়ও দেখা গেছে ঢাকাকে।
বর্তমানে দূষিত বায়ু থেকে ঢাকা সহনশীল বায়ুর স্তরে পৌঁছেছে। গতকাল রাজধানীর গড় দূষণের সূচকে স্কোর ছিল ৮৪ পয়েন্ট, যা পূর্বে ১৭০ থেকে ২২০ পর্যন্ত থাকত। এ ছাড়া গুলশান, বসুন্ধরা ও উত্তরায় যথাক্রমে ৭৫, ৭৮ ও ৬৩ পয়েন্ট রয়েছে।
করোনা ভাইরাসের কারণে ঢাকা ত্যাগ করেছে অধিকাংশ মানুষ। এ ছাড়া কলকারখানা, স্কুল-কলেজ বন্ধ থাকার পাশাপাশি লোকসমাগমও নিয়ন্ত্রণ করা হচ্ছে, যার প্রভাব পড়েছে বায়ুতে।

