ব্রাশ করার পর সেলফি তোলা ভালো


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height
Cheerful young women brush their teeth and make selfie in a bathroom


প্রতিদিন করা হয় এমন বেশ কিছু কাজে প্রায়ই অবহেলা বা তাড়াহুড়ো করা যেন রুটিনেরই একটা অংশ। কিন্তু ভেবে দেখেছেন স্বল্প সময় বাঁচাতে গিয়ে বা অলসতার কারণে বড় ধরনের ক্ষতির সম্মুখিন হওয়া লাগতে পারে।

এক বাক্যে বোঝাতে এই প্রবাদটাই যথেষ্ট, ‘বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না।’

দাঁতের কথায় ধরুন, দিনে দুইবার ৪ মিনিট ব্রাশ করতে ব্যয় করা আপনার ২৪ ঘণ্টার তুলনায় খুবই নগন্য। তবুও দেশে দাঁতের রোগী কিন্তু কম নয়।

বিশেষজ্ঞরা তাই আবিষ্কার করেছেন ভিন্ন পন্থা। দাঁতের যত্নে অমনোযোগীদের জন্য তাদের পরামর্শ সেলফি।

তাদের মতে, দাঁত ব্রাশ করার পর চওড়া হাসি দিয়ে সেলফি তুলুন, দাঁত ভালো থাকবে।

কারণ ছবি তোলার সময় মানুষ তার চেহারা খুব সুক্ষভাবে দেখে। চুল ঠিক আছে কিনা, কোন এঙ্গেলে চেহারা কেমন দেখায়, কেমন চাহনি চেহারায় কি কি পরিবর্তন ঘটায় ইত্যাদি।

আর সেলফি তুলতে গেলে আপনি মনোযোগী হবেন আপনার দাঁতের ওপরের ব্যাকটেরিয়ার আবরণ পরিস্কার হয়েছে কিনা, এছাড়া দাঁতের নানাবিধ পরিবর্তন আপনার চোখে পড়বে।

তাই ডেন্টিস্টদের মতে, দাঁত ব্রাশের পর সেলফি তোলার অভ্যাস দাঁতের প্রতি আপনার সচেতনতা বৃদ্ধি করবে। এতে ভালো থাকবে দাঁত।