শসা খাওয়ার পর পানি নয়


paperslife

স্বাস্থ্যকর আর স্বস্তিদায়ক হিসেবে অনেকেরই পছন্দ শসা, তরমুজ, পেঁপে, ডাবের মতো বিভিন্ন ফল। তবে শসা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে বলে প্রায় প্রতিনিয়তই আমরা এই ফল খেয়ে থাকি।

কিন্তু শসা খাওয়ার পর অনেকেই আমরা অজান্তেই পানি পান করি, যা মোটেও আমাদের শরীরের জন্য সুখকর খবর নয়। বরং এর ফলে মারাত্মক কিছু সমস্যা তৈরি হতে পারে।

শসা খাওয়ার পরই পানি খেলে  কী সমস্যা হতে পারে,  জেনে নেওয়া যাক :

ডায়ারিয়ার সমস্যা 

ভরা পেটে যদি শসা বা তরমুজ খাওয়া যায়, তাহলে হজম প্রক্রিয়ার উন্নতি ঘটে। কিন্তু সেই একই ফল যদি খালি পেটে খাওয়া হয় অথবা খাওয়ার পর পানি পান করা হয়, তাহলে পেটের ভেতরে এমন বিক্রিয়া হয় যে ডায়ারিয়ার মতো সমস্যা সৃষ্টি হতে পারে।

এছাড়াও,শরীরে জলের পরিমাণ বেড়ে গেল হজমে সহায়ক একাধিক অ্যাসিড পানিতে মিশে যায়। ফলে বদ-হজম, গ্যাস-অম্বল প্রভৃতি সমস্যায় শরীর জর্জরিত হয়ে পড়ে।

পিএইচ (pH) লেভেল তারতম্য 

শসা খাওয়ার পর পানি খেলে শরীরের pH লেভেল ঠিক থাকে না। ফলে হজমের সমস্যাসহ একাধিক রোগ শরীরে বাসা বাধতে শুরু করে। এই একই কারণে খালি পেটে পেঁপে খেতেও নিষেধ করেন চিকিৎসকেরা।

তবে এসব থেকে বাঁচতে বেশ কিছু সমাধান আছে। খাবার খাওয়ার ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যে পানি পান করা চলবে না। এমনকি যেসব ফলে পানি রয়েছে-এমন ফল খাওয়ার পর একই নিয়ম মানতে হবে।