পৃথিবীতে সবচেয়ে সুন্দর দৃশ্যের একটি হচ্ছে শিশুর হাসি। এই হাসির সৌন্দর্য বহুগুণে বেড়ে যায় যখন শিশুর মুখে উঁকি দেয় ছোট ছোট দুধেল দাঁত। তবে শিশুর দাঁত ঠিক কবে উঠবে এ নিয়ে অনেক বাবা মাকেই দুশ্চিন্তায় পড়তে দেখা যায়।
স্বাভাবিকভাবে শিশুর বয়স যখন ৬ মাস চলতে থাকে তখন থেকে ২৪ মাস বয়স পর্যন্ত দুধ দাঁত উঠতে দেখা যায়। তবে কোনো কোনো সময় ৩ মাস বা ১৪ মাসেও দাঁত ওঠা শুরু হতে পারে।
- ০ শিশুর ৬ মাস বয়সে প্রথম নিচের মাড়ির সামনের দুটি দাঁত ওঠে।
- ০ এরপর ৮ মাস বয়সে উপড়ের মাড়ির সামনের দুটি দাঁত ওঠে।
- ০ আর বয়স যখন ১০ মাস, তখন শিশুর মুখের ওপরে এবং নিচের মাড়ির লেটারাল ১টি করে দেখা দেয়।
- ০ পরবর্তীতে ১৪ মাস বয়সের শিশুর মাড়ির প্রথম একটি করে দাঁত ওঠে।
- ০ ১৮ মাস বয়সে ক্যনাইন এবং ২৪ মাস বয়সে ২য় মোলার দাঁত ওঠে। একটু সহজ করে বললে, শিশুর বয়স ৬ থেকে ২৪ মাসের মধ্যে মাড়ির ওপর ১২টি ও নিচে ১২টি করে মোট ২৪টি দাঁত ওঠে।
তবে ১৩ মাস বয়সেও শিশুর দাঁত না গজালে একটু দেরি হচ্ছে বলে ধরে নেওয়া যায়। তার সচরাচর কারণ হলো:
- * হাইপোথাইরড (থাইরয়েড হরমোনের অভাব)
- পরিবারগত
- অজানা কারণ
- কোনো নির্দিষ্ট দাঁত না গজানোর প্রধান কারণ ঘিঞ্জি দাঁত সমস্যা—বের হয়ে আসার পথ না পাওয়া, মাড়ির ফাইব্রোসিস।
আরও পড়ুন;

