ক্লান্ত কম বেশি সবারই লাগে। কায়িক ও মানসিক পরিশ্রমে শরীরে অবসাদ নেমে আসে। কিন্তু এমন যদি হয় রাতে আট ঘণ্টা ঘুমানোর পরও সকালে ক্লান্ত লাগছে, তাহলে যে বিষয়গুলোর গুরুত্ব দিতে হবে।
ডিহাইড্রেশন:
একজন সুস্থ মানুষের কমপক্ষে ৪-৫ লিটার পানি পান করতে হয়। পর্যাপ্ত পানি পান না করলে ডিহাইড্রেশন দেখা যায়, যার ফলে রক্তচাপ কমে যায় মস্তিষ্কে ধীরে ধীরে অক্সিজেন পৌঁছায়। আট ঘণ্টা ঘুমের পর যদি ক্লান্তিবোধ হয়, বুঝতে হবে ডিহাইড্রেশন হয়েছে। আপনাকে যথেষ্ঠ পানি পান করতে হবে। প্রতি আধ ঘন্টায় আধ কাপ পানি পান করা উচিত। যারা চা কফি বেশি পান করে তাদের শরীরে পানির ঘাটতি একটু বেশিই থাকে।
খনিজের অভাব :
রক্তে গ্লুকোজের মাত্রা বজায় রাখার ক্ষেত্রে, পেশির স্বাস্থ্য ও মনোযোগ ঠিক রাখতে ম্যাগনেশিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ম্যাগনেশিয়ামের ঘাটতি হলে শরীর হয়ে পড়তে পারে ক্লান্ত। সবুজ শাকসবজি ও বাদামে ম্যাগনেশিয়াম রয়েছে। এক্ষেত্রে সাপ্লিমেন্টও ভালো কাজ করে।
থাইরয়েড :
হাইপোথাইরয়েডিজমের কারণে বেশি ঘুম হতে পারে। যদি আপনার অতিরিক্ত ঘুম হয় কিন্তু তরতাজাবোধ হয় না, তাহলে ডাক্তারের পরামর্শ নিন। রক্ত পরীক্ষার মাধ্যমে জানা যাবে আপনি হাইপোথাইরয়েডিজমে ভুগছেন কিনা।
ডিপ্রেশন :
এমন অনেকেই রয়েছে, যারা ডিপ্রেশনের কারণে কেবল লোকজনের ভিড় এড়িয়েই চলেন না, তারা ঘুমকাতুরেও হয়ে পড়েন। তবে এখানে কথা আছে, ডিপ্রেশন হলে যেমন বেশি ঘুমের প্রবণতা দেখা দেয়, তেমনি তা মধ্যরাতে বিছানা থেকে তুলেও ফেলে। অনেকে মধ্যরাতে ঘুম ভাঙলে বিছানায় থাকতে পারেন না। ফলে হাঁটাহাঁটি, দুশ্চিন্তা, অসময়ে চা-কফি পান শরীরকে আরো অবসাদগ্রস্ত করে তোলে।
নিজের প্রতি যত্ন নেওয়া প্রয়োজন সবার আগে। নাহয়, যে কোন সময় যে কোন দুর্ঘটনা ঘটতে পারে। তাই নিজের সুস্থতা সবচেয়ে জরুরী আর তার জন্য দরকার নিজের যত্ন।

