ওজন কমাতে কী করবেন?


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

আমরা অনেকেই মজা করে বলি, ইদানিং বেশিরভাগ মানুষের বেতনের অর্ধেক টাকা খরচ হয় খেতে এবং বাকী অর্ধেক টাকা খরচ হয় ডায়েটে। সেসব ওজন কমানোর জন্য কতটুকু কার্যকর সেটা না জেনে অনেক কিছুই করে থাকি।

মাপা খাবার, মাপা ঘুম সেইসঙ্গে নিয়ম করে শরীরচর্চা আর হাঁটা। অনেকে দ্রুত ওজন ঝরাতে দু’বেলা হাঁটতে বের হন। কিন্তু তাতেও সেভাবে ফল পান না অনেকেই। বিশেষজ্ঞদের মতে, শুধু ওজন কমাতেই নয়, উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের মতো সমস্যা নিয়ন্ত্রণে রাখতেও হাঁটা অত্যন্ত কার্যকরী।

এক কথায় হাটাঁর কোনো বিকল্প নেই।
চিকিৎসক দের মতে, নিয়মিত হাঁটতে পারলে অনেক রোগ-ব্যাধিকেই সহজে দূরে সরিয়ে রাখা সম্ভব। কিন্তু ঠিক কতক্ষণ আর কীভাবে হাঁটলে ওজন কমবে, সে সম্পর্কে তেমন কোনো ধারণা আমাদের অনেকেরই নেই। আমরা অনেকেই জানি না যে, ঠিক কতটা আর কী ভাবে হাঁটলে ওজন কমবে!

চলুন, জেনে নেয়া যাক ওজন কমাবার কিছু কার্যকরী টিপস-

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শরীরের বাড়তি ওজন ঝরাতে প্রতিদিন হাঁটার প্রয়োজন নেই। সপ্তাহে মাত্র তিন দিন হাঁটলেই চলবে। তবে এই তিন দিন অন্তত ৩০ মিনিট স্বাভাবিকের তুলনায় একটু বেশি গতিতে হাঁটতে হবে।

হৃদরোগ বিশেষজ্ঞদের মতে, টানা ৩০ মিনিট ঘণ্টায় ২.৫ কিলোমিটার থেকে ৩.৩ কিলোমিটার গতিতে হাঁটলেই হৃৎপিণ্ড তার স্থায়ী গতিশীল অবস্থায় পৌঁছে যায়। দীর্ঘ সময় ধরে হৃৎপিণ্ডের এই স্থায়ী গতিশীল অবস্থা আমাদের ওজন কমাতে সাহায্য করে।

সপ্তাহে তিন দিন অন্তত ৩০ মিনিট ঘণ্টায় ২.৫ কিলোমিটার থেকে ৩.৩ কিলোমিটার গতিতে হাঁটার অভ্যাস করলেই কেল্লা ফতে!

শুধু হাঁটলেই হবে না। সেইসঙ্গে প্রয়োজন স্বাস্থ্যকর খাবার আর নিয়ন্ত্রিত জীবনযাপন। খাবার পাত থেকে অতিরিক্ত লবণ বা চিনি বাদ দিতে হবে। এবিষয়ে আরও বিস্তারিত জানতে পুষ্টিবিদ বা চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। ডায়েট করার সময় বেশ কিছু জটিলতা দেখা দিতে পারে, সেক্ষেত্রে ভয় না পেয়ে বিশেষজ্ঞদের  পরামর্শ নিতে পারেন।