করোনাভাইরাস সংক্রমণের পরিসংখ্যান বলছে, কিছুটা স্বস্তিতে রয়েছেন উত্তর-পূর্ব ভারতের ৮ রাজ্যের মানুষ। যার মধ্যে ৫ রাজ্য সম্পূর্ণ করোনা মুক্ত। বাকি ৩ রাজ্যের পরিস্থিতিও নাকি আয়ত্বে।
উত্তর-পূর্ব ভারতের সাধারণ মানুষ ধারণা, শুঁটকি মাছেই কম হচ্ছে কোভিড-১৯ সংক্রমণের সম্ভাবনা। শুধু তাই নয়, এই কথায় সহমত চিৎসকরদের একাংশও।
উল্লেখ্য, ম্যালেরিয়া প্রবণ এই অঞ্চলের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। কার্যত তাদের খাদ্যাভ্যাসই এই অন্যতম কারণ। পুঁটি মাছকে প্রসেস করে সিঁদল বানিয়ে তারপর পুড়িয়ে খাওয়া এই অঞ্চলে বহুদিনের চল।
সবজির সঙ্গে এই পোড়া পুঁটি মাছ দিয়েই রান্না হয় গোদক। খুব ঝাল এই গোদকই ম্যালেরিয়ার যম, বলছেন স্থানীয়রা। জ্বর বা সর্দিকাশি হলে গোদকের চাহিদা বাড়ে উপজাতি মহল্লায়। পাহাড়িদের পাশাপাশি সমতলবাসীরও প্রিয় এই গোদক। কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধেও নাকি দারুণ কাজ করছে এই গোদক। অন্তত এমনটাই ধারণা স্থানীয়রা।
তবে এটাকে নিছক ভ্রম বলেও উড়িয়া দিতে পারছেন না চিকিৎসকদের একাংশ। বিজ্ঞানসম্মতভাবে কোনও যুক্তিযুক্ত প্রমাণ না মিললেও উত্তর-পূর্ব ভারতের বাসিন্দাদের বিশ্বাস করোনাকে কবলে রাখতে পারের অন্যতম কারণ যে এই পোড়া শুঁটকি।

