যত্রতত্র ডিস-ইনফেক্ট্যান্ট, ক্ষতি হতে পারে শরীরের


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

করোনাভাইরাসের কারণে আশেপাশের নানান বস্তু জীবাণুমুক্ত রাখতে ব্যবহার করা জীবাণুনাশক থেকে হতে পারে ক্ষতি। কেননা, সোডিয়াম হাইপোক্লোরাইডের মতো ডিস-ইনফেক্ট্যান্ট মানে জীবাণুনাশক মানবদেহে নানান সমস্যার সৃষ্টি করতে পারে।

ডিস-ইনফেক্ট্যান্ট নিয়ে সাধারণ মানুষের ভুল বোঝাবুঝি দূর করতে এগিয়ে এসেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, মানব দেহে ডিস-ইনফেক্ট্যান্ট ব্যবহার করা রীতিমতো বিপজ্জনক।অনেক সময়ে এই ডিস-ইনফেক্ট্যান্ট বা জীবাণুনাশক অতিমাত্রায় ব্যবহার করলে তাতে হিতে বিপরীত হতে পারে।

এ ধরনের মিশ্রণ ব্যবহার করতে গেলে প্রয়োজনীয় সতকর্তা কী কী নিতে হবে?-এই ধরনের রাসায়নিক জিনিস শুধুমাত্র খোলা দেওয়াল বা মেঝেতে ব্যবহার করতে বলা হয়। কোনও অবস্থাতেই মানুষের দেহে ব্যবহার করা যাবে না। তাতে ওই ব্যক্তি শারীরিক এবং মানসিক ভাবে অসুস্থ হয়ে যেতে পারেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মানবদেহে এ ধরনের ওষুধ ব্যবহার অত্যন্ত বিপজ্জনক। তাই, বাইরে ডিস-ইনফেক্ট্যান্ট  ব্যবহার করতে গেলে হাতে গ্লাভস পরা-সহ বিভিন্ন সাবধানতা অবলম্বন করতে হবে।

ডিস-ইনফেক্ট্যান্টের মধ্যে যে ক্লোরিন থাকে নাকে মুখে ঢুকে গেলে নাকের ভেতরের চামড়া, শ্বাসনালী এবং ফুসফুসের ক্ষতি হতে পারে মত বিশেষজ্ঞদের। এছাড়া তা ব্যক্তির চোখ এবং ত্বকের ক্ষতি করতে পারে। ক্ষতি হতে পারে পেটেরও।