শবে বরাতে মিষ্টিমুখে পটলের মোরব্বা



শবে বরাতের কথা মনে আসলেই সবার প্রথমে আমাদের নানা রকম মিষ্টি দ্রব্যের নাম। তবে একই ধরণের হালুয়া বা মোরব্বার ভীড়ে আমাদের সবারই আলাদা কিছু করার চেষ্টা থাকে। আর তাই এক্ষেত্রে বেছে নিতে পারেন পটলের মোরব্বা।

আসুন দেখে নেই পটলের মোরব্বা তৈরিতে কি কি লাগছে;

উপকরণ;
পটল ৭/৮ টি

চিনি ১ কাপ

পানি ১ কাপ

এলাচী পাঊডার ১/৪ চা চামচ

মাওয়া ১/২ কাপ

চিনি ২ টেবিল চামচ

কাজু বাদাম ১টেবিল চামচ ছোট করে কাটা

প্রণালি;
পটলের খোসা ফেলে ধুয়ে বীজ বের করে নিতে হবে। এবার পটল কে ৩/৪ পানিতে বয়েল করে নিবেন। এবার তাওয়ায় একটু ঘি দিয়ে সব বাদাম গুলো কে ১/২ মিনিট ভেজে নামিয়ে নিবেন। একই তাওয়ায় মাওয়া কে একটু ভেজে নামিয়ে নিবেন। এবার মাওয়া বাদাম চিনি একসাথে মাখিয়ে রাখবেন পুরের জন্য. এলাচ গুরা . পানি . চিনি দিয়ে সিরা তৈরি করুন। গরম সিরাতে পটল দিয়ে ৫/৭ মিনিট কুক করুন। এবার সিরা থেকে পটল তুলে ঠাণ্ডা হতে দিন। ঠাণ্ডা হলে পুর ভরে আপনার ইচ্ছেমতো সাজিয়ে পরিবেশন করুন।