সকালে ঘুম থেকে উঠবেন কিভাবে?


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

“Early to bed, early to rise, makes a man healthy wealthy and wise”

কথায় আছে সকালে ঘুম থেকে ওঠা স্বাস্থের পক্ষে উপকারী কিন্তু এই সকালে উঠতেই যেন বেশি কষ্ট! আরামের ঘুম হারাম করে কার সকালে উঠতে ইচ্ছে করে?‌উপায় আছে, সকাল সকাল উঠতে হলে যা করতে হবে :

১। ভোরে উঠতে গেলে রাতে ঠিকঠাক ঘুমানোটা খুবই জরুরি। চেষ্টা করুন রোজ একই সময়ে ঘুমাতে যাওয়ার এবং পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করুন।

২। ভোরে উঠতে হবে বলে বেশি চাপ নেবেন না। রাতে যদি বারবার এটাই ভাবতে থাকেন, তাহলে ঠিকঠাক ঘুম হবে না। আর ঠিকঠাক ঘুম না হলে সময় মতো উঠতে পারবেন না।

৩। ঘুমানোর জন্য পরিশ্রম জরুরি। সারাদিন যদি কাজের মধ্যে থাকেন, দেখবেন সহজেই ঘুম এসে যাবে।

৪। রাতে স্যোশাল সাইট একেবারেই নয়। একটা নির্দিষ্ট সময়ের পর ফেসবুক, হোয়াটস অ্যাপকে গুডবাই বলতে শিখুন।

৫। হাঁটার লক্ষ্য রাখুন। পারলে ভালো সঙ্গী জুটিয়ে নিন। দেখবেন সেই সঙ্গীর হাতছানিতে আপনি ঠিক উঠে পড়েছেন।

৬। সম্ভব হলে রাতে বই নিয়ে শুতে যান। পড়তে পড়তে ভাল ঘুম হয়। তবে খুব বেশি বইয়ে ডুবে যাবেন না। তাহলে ঘুমের ব্যাঘাত হবে।