ইফতারিতে একটি জনপ্রিয় খাবার ফালুদা। সারাদিন রোজা থাকার পর তীব্র গরমে এই খাবারটি যেন আরামদায়ক তেমনি ফল থাকায় পুষ্টিকরও। তবে অনেকসময় ঘরে ফালুদা বানালে দোকানের মত স্বাদ পাওয়া যায় না। তবে আজকের রেসিপিতে তৈরি করলে দোকানের মত ফালুদা ঘরেই তৈরি করতে পারবেন।
আসুন দেখে নেই ফালুদা তৈরিতে কি কি লাগছে;
উপকরণ;
সাবু দানা ১/২ কাপ
তরল দুধ ১ কেজি
চিনি ৬ টেবিল চামচ/ স্বাদমত
কোকোলা ন্যুডল্স প্রয়োজন মত
আইস্ক্রিম ম্যাংগো / স্ট্রবেরি ফ্লেভার
প্রণালি;
একটি পাতিলে তরল দুধ নিয়ে, দুধ না ফোটা পর্যন্ত জ্বাল দিন । এরপর এতে সাবু দানা দিন এবং সাবু দানা ঘন না হওয়া পর্যন্ত হালকা আঁচে জ্বাল দিন এবং ধীরে ধীরে নাড়তে থাকুন । এরপরে জ্বাল দেয়া অবস্থায় এতে চিনি ঢালুন এবং ধীরে ধীরে নাড়ুন । কিছুক্ষণ পর একটি বাটিতে নিয়ে নামিয়ে ফেলুন এবং ঠাণ্ডা হতে দিন । ঠাণ্ডা হয়ে গেলে ফ্রিজে রাখুন ।
এখন প্রয়োজন মত কোকোলা ন্যুডল্স সেদ্ধ করে নিন এবং ফালুদাতে মিক্স করে আবার ফ্রিজে রাখুন ।
পরিবেশনের সময় ফালুদায় ম্যাংগো / স্ট্রবেরি ফ্লেভারের আইস্ক্রিম দিয়ে পরিবেশন করুন । আপনি চাইলে কোন ফল টুকরো করেও ফালুদায় দিতে পারেন । আবার, রুহ-আফ্যা পছন্দ করে থাকলে সেটিও পরিবেশনায় ব্যবহার করতে পারেন ।
