বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন ক্রমেই ছড়িয়ে পড়ছে দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে। শ্রমিকদের বিক্ষোভ, কর্মবিরতি ও কারখানা থেকে বেরিয়ে যাওয়ার ঘটনায় সোমবার উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে অন্তত ৬৮১টি কারখানায়। এর মধ্যে ৬৭৯টি তৈরি পোশাক কারখানা। আগের দিন রবিবার এ সংখ্যা ছিল ৫২৯।সোমবার গাজীপুর, সাভার, আশুলিয়া, মিরপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় শ্রমিকদের আন্দোলন... বিস্তারিত
তেলের দামে পতনের কারণে মঙ্গলবার এশিয়ার বেশির ভাগ জ্বালানি প্রতিষ্ঠানেরই শেয়ার দর হারিয়েছে। এদিকে চলমান বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের হুমকিতে বাণিজ্য আস্থা এখন খুব নড়বড়ে অবস্থানে চলে গেছে। গতকাল মঙ্গলবার অপরিশোধিত তেলের দাম প্রায় ১০ শতাংশ কমে গেছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধের... বিস্তারিত
চীনের অর্থনীতি ৬ দশমিক ৭ শতাংশ সম্প্রসারিত হয়েছে। এ প্রবৃদ্ধি পূর্বাভাস অনুযায়ী হলেও তা আগের প্রান্তিকের তুলনায় কিছুটা শ্লথ। মূলত বিপজ্জনক স্তরে পৌঁছে যাওয়া ঋণ কমাতে দেশটির সংগ্রাম এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনার প্রভাবেই দেশটির অর্থনীতি শ্লথ হয়ে পড়েছে। চীনের পক্ষ থেকে সতর্ক করে... বিস্তারিত
সম্পদের পরিমাণে ভারত এখন পৃথিবীর ষষ্ঠ অর্থনৈতিক শক্তি। সম্প্রতি আইএমএফের প্রকাশিত তালিকা অনুসারে ভারতের জিডিপি বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ৫৯৭ ট্রিলিয়ন মার্কিন ডলার। বিশ্বব্যাংকের সর্বশেষ প্রকাশিত তালিকায় সবার ওপরে আছে মার্কিন যুক্তরাষ্ট্র, যার সম্পদের পরিমাণ ১৯ দশমিক ৩৯ ট্রিলিয়ন ডলার। তার পরে ১২ দশমিক ২৩... বিস্তারিত
কৃষিপণ্যের বাজারে বড় ধরনের দরপতন দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সর্বশেষ সপ্তাহে গম, ভুট্টা ও সয়াবিনের গড় দাম আগের সপ্তাহের তুলনায় কমেছে। চীন-যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য বিরোধ ও পাল্টাপাল্টি শুল্কারোপের কারণে বেচাকেনা কমে যাওয়ায় এ সময় সয়াবিনের সপ্তাহিক গড় দাম ৭ শতাংশ কমে... বিস্তারিত
সপ্তাহের প্রথম দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বা ডিএসইএক্স ২২ পয়েন্ট কমে প্রায় ৫ হাজার ৩৩৬ পয়েন্ট হয়েছে। এ বাজারে লেনদেন হয়েছে ৯৫৫ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ১০২ কোটি ৪২ লাখ টাকা বেশি। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৩৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৯টির,... বিস্তারিত
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ কমে আসার জোরালো সম্ভাবনা রয়েছে। বাড়তি উত্তোলনের পরও সরবরাহ সীমিত থাকলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়তে পারে। এ সম্ভাবনা সামনে রেখে ২০১৮ ও ২০১৯ সালের জন্য ব্রেন্ট ক্রুডের গড় দামের প্রাক্কলন আগের তুলনায় বাড়িয়েছে নিউইয়র্কভিত্তিক বিনিয়োগ ব্যাংক জেপি... বিস্তারিত
প্রাকৃতিক উৎস থেকে মাছ উৎপাদনে বিশ্বে তৃতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। দুই বছর আগে প্রাকৃতিক উৎসের মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান ছিল পঞ্চম। চীন ও ভারত যথাক্রমে এক ও দুই নম্বরে আছে। চাষের ও প্রাকৃতিক উৎসের মাছ মিলিয়ে বাংলাদেশের অবস্থান এখন চতুর্থ। চার বছর ধরে বাংলাদেশ এই অবস্থানটি ধরে রেখেছে। আর শুধু... বিস্তারিত
প্রতিকূল আবহাওয়ার জের ধরে ২০১৮-১৯ মৌসুমে বৈশ্বিক গম উৎপাদন আগের প্রাক্কলনের তুলনায় প্রায় ৯০ লাখ টন কমতে পারে বলে সাম্প্রতিক এক প্রতিবেদনে পূর্বাভাস দিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)। প্রতিষ্ঠানটির প্রতিবেদন প্রকাশের পর পরই সরবরাহ সংকটের সম্ভাবনা থেকে আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্যটির দামে চাঙ্গাভাব দেখা... বিস্তারিত
আবার চাঙ্গা হতে শুরু করেছে শিল্প ধাতুর বাজার। গতকাল এসব পণ্যের দাম বেড়েছে। চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধের জের ধরে চাহিদা কমার আশঙ্কায় গত বুধবার তামার দাম এক বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে যায়। তবে গতকাল পণ্যটির দাম আবার ঊর্ধ্বমুখী হয়ে ওঠে। লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাস মেয়াদি তামার দাম... বিস্তারিত
ডলারের অবস্থান শক্তিশালী হওয়ায় নিম্নমুখী হয়ে পড়েছে স্বর্ণের দাম। গতকালও পণ্যটির দাম কমেছে। আগস্টে সরবরাহের চুক্তিতে স্বর্ণের দাম কমেছে প্রায় দশমিক ১ শতাংশ। এদিন পণ্যটির দাম আউন্সপ্রতি ১ ডলার কমে ১ হাজার ২৪৩ দশমিক ৫০ ডলারে লেনদেন হয়। আগের দিন পণ্যটির দাম দশমিক ৯ শতাংশ কমেছিল। ডলার এখন স্বর্ণের বাজারে... বিস্তারিত