করোনায় সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে করনীয়



করোনা সংক্রমণের কাছেই কি বসবাস করেন আপনি? অযথা ভয়ের কিছু নেই। হটস্পটে থাকলেই যে আপনিও করোনায় আক্রান্ত হবেন ব্যাপারটা মোটেও এমন নয়। তার থেকে বরং নিজেকে করোনা সংক্রমণ থেকে কিভাবে দূরে রাখবেন তা জেনে নিন।

যে সব জেলায় ছয় বা তার বেশি মানুষ আক্রান্ত, সেই সব জেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই সব এলাকায় করোনা ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি বলে মনে করা হচ্ছে।

এই সব এলাকার মানুষ লকডাউনকে গুরুত্ব দিয়ে বিচার করছে কিনা, তাও খতিয়ে দেখছে প্রশাসন। হটস্পটে বসবাসকারী মানুষজন তাদের এলাকা ছেড়ে কোনও প্রয়োজনেই অন্যত্র যেতে পারবেন না।

অন্য এলাকার কেউ হটস্পটে ঢুকতে পারবেন না। মুদিখানা, কাঁচা বাজার বা ওষুধ কিনতেই বাড়ির বাইরে বেরোতে পারবেন না হটস্পটে বসবাসকারী মানুষেরা। এই এলাকায় সংবাদমাধ্যমকেও প্রবেশাধিকার দেওয়া হবে না।

হটস্পটে বাড়ি বাড়ি গিয়ে পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা খতিয়ে দেখবেন, সবাই নিয়ম মানছেন কিনা এবং কেউ অসুস্থ আছেন কিনা। মুদিখানা ও অন্য জরুরি জিনিসপত্র বাড়িতে বসেই অর্ডার দিতে হবে। মেডিক্যাল এমার্জেন্সি হলে বিশেষ অনুমতি নিয়ে অ্যাম্বুলেন্স আসতে পারে। এই এলাকার নিয়মিত স্যানিটাইজেশন চলবে।