ক্যানসার প্রতিরোধসহ তরমুজের যত গুণ


watermelon #paperslife

সুস্থ শরীর সবারই কাম্য। কে না চায় সুস্থ থাকতে? সুস্থতায় সিজনাল ফলের ভূমিকা অনেক। গরমে তরমুজ আপনার শরীর ভালো রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

আসুন জানা যাক এ সময় নিয়মিত তরমুজ খাওয়ার উপকারিতা:

ত্বকের যত্নে:

যদি আপনার ত্বকে মেছতা থাকে, তবে তা থেকে রেহাই পেতে প্রতিদিন তরমুজ খান। তরমুজের সমৃদ্ধ ভিটামিন-এ দেহের ত্বকের জন্য উপকারী। নিয়মিত তরমুজ খেলে আপনার ত্বকের হারিয়ে যাওয়া লাবণ্য ফিরে আসবে।

দৃষ্টিশক্তি বাড়ায় তরমুজ: 

তরমুজে প্রচুর পরিমাণে ভিটামিন-এ থাকে। এর ফলে তরমুজ আপনার চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করবে, চোখ থাকবে সুস্থ।

রক্তচাপ নিয়ন্ত্রণে তরমুজ:

তরমুজে প্রচুর পটাসিয়াম ও ম্যাগনেসিয়াম থাকে, যা আপনার রক্তচাপ স্থিতিশীল রাখতে সাহায্য করে।

ক্যান্সার প্রতিরোধে সহায়ক:

তরমুজে ক্যান্সার-প্রতিরোধক উপাদান আছে। বিশেষ করে, এটি প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে।

হার্টের সুস্থতায়:

তরমুজ হার্টের কর্মক্ষমতা বাড়ায়। তাছাড়া, তরমুজের ভিটামিন-সি, ক্যারোটিন (carotene) ও পটাসিয়াম শরীরের কলেস্টেরল কমাতে সাহায্য করে। এর ফলে আপনার হার্ট বড় ধরনের বিপদ থেকে সবসময় সুরক্ষিত থাকে।

কিডনির কর্মক্ষমতা বাড়ায় তরমুজ:

নিয়মিত তরমুজ খেলে আপনার প্রস্রাবের ধারা স্বাভাবিক থাকবে। এতে কিডনিপাথর রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমবে। এছাড়াও তরমুজ খেলে কিডনির কর্মক্ষমতা বৃদ্ধি পায়।