ক্যান্সার বুঝবেন কিভাবে?


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

বর্তমান সময়ে ক্যান্সারের প্রকোপ বেড়েই চলেছে। ঘরে ঘরে এক আধজন ক্যান্সার রোগী পাওয়া অস্মভব নয়। মরণব্যাধি এ রোগ থেকে রোগীকে বাঁচানো সম্ভব নয় মনে করা হলেও প্রাথমিক পর্যায়ে অনেকটাই সম্ভব এর থেকে রক্ষা পাওয়া।

আগে থেকেই সাবধনতা অবলম্বন করতে চাইলে দেখে নিন ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলি-

১।দ্রুত ওজন কমে যাওয়া-

কোনও কারণ ছাড়া হঠাৎ করেই দ্রুতগতিতে যদি ওজন কমতে থাকে সেটা কিন্তু সত্যিই চিন্তার কারণ। এটা কিন্তু ক্যান্সারের প্রথম ও প্রধান উপসর্গ। তাই নজর দিন ওজনের দিকে।

২। দীর্ঘদিনের ব্যথা-

কোন কারণ ছাড়া দীর্ঘদিন ধরে শরীরের কোনও অংশে যদি ব্যথা হয় আর তাতে ওষুধও যদি কাজ না করে, তাহলে কিন্তু এই নিয়ে ভাবনার যথেষ্ট কারণ আছে। শরীরের কোন জায়গায় ব্যথা হচ্ছে তার ওপর নির্ভর করছে রোগীর টিউমারের ঝুঁকি রয়েছে কিনা।

৩। দীর্ঘস্থায়ী ক্লান্তি-

আপনি যদি দীর্ঘ সময় ধরে ক্লান্তিবোধ করেন অথবা অবসাদে ভোগেন তবে সেটা অনেক রোগের কারণই হতে পারে, হতে পারে ক্যান্সারও। মলাশয়ের ক্যান্সার বা রক্তে ক্যান্সার হলে সাধারণত এমন উপসর্গ দেখা যায়। তাই এরকম হলে দ্রুত পরামর্শ নিন চিকিৎসকের।

৪। অকারণে রক্তক্ষরণ-

কাশির সময় রক্তক্ষরণ হলে এটা ক্যান্সারের একটা বড় লক্ষণ। এছাড়া জনিপথ বা মলদ্বার থেকে রক্তক্ষরণ-সহ এ ধরনের অন্যান্য অস্বাভাবিকতাও ক্যান্সারের উপসর্গ।

৫। ঘন ঘন জ্বর-

এটা যে কোনও রোগের উপসর্গ। ক্যান্সার শরীরে জেঁকে বসলে স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। এতে দেখা দেয় ঘন ঘন জ্বর।  ঘন ঘন জ্বর ব্ল্যাড ক্যান্সারের লক্ষণ বুঝতে হবে।

৬। অস্বাভাবিক মাংসপিণ্ড-

আপনি যদি শরীরের কোনও অংশে অস্বাভাবিক কোনও মাংসপিণ্ড দেখতে পান অথবা মাংস জমাট হতে দেখেন কিংবা এ ধরনের পরিবর্তন বুঝতে পারেন, তবে এটা কিন্তু ক্যান্সারের উপসর্গ হতে পারে। তাই দেরি না করে পরামর্শ নিন চিকিৎসকের।

এসব লক্ষণ দেখলে দেরি না করে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবেই ক্যান্সারের মতন ঘাতক রোগ থেকে পরিত্রাণ সম্ভব।