ওজনের ব্যাপারে আমরা সবাই কম বেশি সচেতন।
জেনে না জেনে কতো কিছুই করে থাকি ওজন নিয়ন্ত্রনে রাখতে। অথচ আমাদের হাতের নাগালেই রয়েছে ওজন কমাবার এক জাদুকরী উপাদান।
তো চলুন জেনে নেয়া যাক সেই উপাদান টি সম্পর্কে।
আদায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও এমন কিছু উপাদান যা ওজন কমাতে কার্যকর।
নিয়মিত আদামিশ্রিত চা পান করতে পারেন। আদা খাওয়ার পাশাপাশি মেনে চলতে হবে অন্যান্য ডায়েট টিপস। চাই নিয়মিত শরীরচর্চাও।
গ্রিন টি ও আদাঃ
অনেকেই আমরা গ্রিন টি পান করে অভ্যস্থ। গ্রিন টি পান করার আগে আদা কুচি মিশিয়ে নিন। দিনে কয়েকবার পান করুন।
আদা-লেবুঃ
আদা চা বানিয়ে লেবুর রস মেশান। চাইলে এক গ্লাস পানিতেও লেবুর রস ও আদার টুকরা মিশিয়ে পান করতে পারেন। তিনে কয়েকবার পান করুন, ফল পাবেন দ্রুত।
আপেল সিডার ভিনেগার ও আদাঃ
পানি অথবা চায়ের সঙ্গে এই দুই উপাদান মিশিয়ে পান করুন। চা ঠাণ্ডা হলে তবেই মেশাবেন আপেল সিডার ভিনেগার।
আদার রসঃ
সরাসরি আদার রস মিশিয়ে নিতে পারেন পানির সঙ্গে। অথবা আদা চিবিয়ে খেলেও উপকার পাবেন।
চলুন, আর দেরী না করে শুরু করে দেয়া যাক এই ঘরোয়া উপাদান দিয়েই দৈনন্দিন ডায়েট।

