অবিসিটি কি? চিকিৎসা বিজ্ঞানের ভাষায় প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সাস্থ্যবান হওয়াকে অবিসিটি বলে।
বর্তমান সময়ে শিশুদের এই স্থুলতা বা মোটা হওয়া এক বড় ধরণের সমস্যা। বর্তমানে বহু শিশুদের ক্ষেত্রেই ওবেসিটি বা স্থুলতা দেখা যায়।
কেন এমন ঘটছে? এ নিয়ে গবেষণা চালিয়েছে চিকিৎসা বিজ্ঞানীরা। তাতে উঠে এসেছে এর আসল কারণ।
ব্রিটেনে সম্প্রতি শিশুদের ওবেসিটি নিয়ে একটি গবেষণায় দেখা গেছে, শিশুদের মধ্যে স্থুলতার মূল কারণ ঘুমের সময়।
নতুন সমীক্ষায় দেখা গেছে, ১ থেকে ৬ বছর বয়সি শিশুরা রাত ৯টার পরে ঘুমাতে যাচ্ছে, তাদের মধ্যে স্থুলতার হার বেশি।
সুইডেনের শিশু বিশেষজ্ঞ ক্লওদে মার্কাস জানাচ্ছেন, যে সব শিশুরা রাতে দেরিতে শুতে যাচ্ছে বা ঘুমাচ্ছে, তাদের মধ্যে অল্প বয়সেই মোটা হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ এই শিশুদের মেটাবলিজম রেট কমে যায়। ফলে শরীরে মেদ জমতে থাকে।
স্থুলতার জন্য বহু শিশুর নানা রোগও দেখা শরীরে বাসা বাঁধছে অল্প বয়সে। এসব থেকে পরিত্রাণের জন্য শিশুদের সঠিক সময়ে ঘুম এবং পর্যাপ্ত ঘুমের প্রতি বাব-মাকে মনযোগী হতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

