পান কেন খাবেন?


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

আদিকাল থেকে পান পাতার প্রচলন রয়েছে আমাদের লোকসমাজে। বাংলার ঐতিহ্য, লোক-সংস্কৃতিতেও রয়েছে পানের প্রচলন। কোনো অনুষ্ঠান, উৎসব, পূজা ও পুণ্যাহে পান ছিল অবিচ্ছেদ্য অংশ, যা এখনও চলে আসছে।

পান খেলেই যে এর উপকার পাওয়া যায় তা না, পান পাতার রয়েছে অনেক গুণ। বিভিন্ন সংবাদমাধ্যম, স্বাস্থ্য ওয়েবসাইটে পান বা পান পাতার কার্যকারিতা ও গুণাগুণ সম্পর্কে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

প্রচলিত আছে, পান খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ ধারণা ঠিক নয়। পান খাওয়ার অনেক উপকারিতা রয়েছে, নিয়মিত পান খেলে শরীরের যেসব উপকার হয়-

কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণ করে:

কোষ্ঠকাঠিন্যে রোগে আক্রান্ত হলে প্রতিদিন ভোরে খালি পেটে কয়েক টুকরো পান চিবিয়ে খান। দেখবেন বেশ কয়েকদিনের মধ্যে আপনার কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণে এসে গেছে। এছাড়া পানের রস পাকস্থলীর পিএইচ লেভেল ঠিক রাখে।

হজম শক্তি বাড়ায়:

পান চিবোনোর ফলে স্যালাইভা বেশি নিঃসৃত হয়। এতে খাবারের এনজাইম ভেঙে হজমের কাজটা সহজ হয়। আর পরিপাকতন্ত্রের ওপর চাপ কমে, এতে করে হজমশক্তি বাড়ে।

ক্ষুধা বাড়ায়:

প্রতিদিন পান পাতা খাওয়ার ফলে শরীর থেকে ক্ষতিকারক উপাদানগুলো বের হয়ে যায়, এতে পাকস্থলীর পিএইচ লেভেল স্বাভাবিক থাকে। আর তাই ক্ষুধাও বাড়ে।

জীবাণুমুক্ত করে:

পানপাতা অ্যান্টিসেপটিকের কাজ করে। পানে পলিফেনোল ও চ্যাভিকোল বেশি থাকায় তা জীবাণু সহজে প্রতিরোধ করে। তাই শরীরের কোথাও কেটে গেলে প্রাথমিকভাবে পান পাতা চিবিয়ে লাগাতে পারেন। পান ও গরম হলুদ বাটা শরীরে লাগালে তা খুব ভালো পেইনকিলার হিসেবে শরীরের ব্যথা দূর করে।

মুখের জন্য ভালো:

তামাক, জর্দা, মশলাসহ অতিরিক্ত পান খাওয়া যদিও মুখের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তবে পরিমিত পান খাওয়া কিন্তু মুখের জন্য ভালো।

কারণ পান মুখে সুন্দর গন্ধ তৈরি করে, মুখের ভেতরের অংশ পরিষ্কার করে ও দাঁতের ক্ষয় রোধ করে। ওরাল হেলথ এক্সপার্টরা বলেন, ‘তামাক ছাড়া পান খেলে দাঁতের মাড়ি ও দাঁত মজবুত হয়।’

প্রাকৃতিক ব্যথানাশক:

প্রকৃতিগতভাবেই পানে ব্যথানাশক উপাদান আছে অনেক। মাথাব্যথা সারাতে তাই পান বেশ ভালো কার্যকর। এক্ষেত্রে পান পাতা বেটে কপালে দিয়ে রাখলে মাথাব্যথা সারে।

শ্বাস-প্রশ্বাসের সমস্যায়:

আপনি যদি শ্বাস-প্রশ্বাসের সমস্যায় ভুগে থাকেন, তাহলে পরিষ্কার পান পাতায় সরিষার তেল দিয়ে তা হালকা গরম করে নিন। এরপর সেই পান পাতা বুকের ওপর ধরুন। এভাবে নিয়মিত হালকা গরম পান পাতার স্যাঁক নিলে শ্বাস কষ্ট ও শ্বাস প্রশ্বাসের সমস্যা দূর হয়।

যৌন উত্তেজক:

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, পান যৌন উত্তেজক হিসেবে কাজ করে। শারীরিক সম্পর্কের আগে তাই পান চিবানো সুফল নিয়ে আসে বলেই জানান বিশেষজ্ঞরা।

পান পাতার অনেক উপকারী দিক রয়েছে। তবে প্রচলিত ধারণা অনুযায়ী, অনেকে পান খান না। মশলা ছাড়া পান, তামাক বিহীন পান খেয়ে নিতে পারেন। শুধু পানে ক্ষতি নেই, বরং তা শরীর ও স্বাস্থ্যের জন্য ভালো।