বাড়তি মেদ বা ভুঁড়ি; সমাধান তিন প্ল্যাঙ্কেই


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height
Diet?


বাড়তি মেদ বাঙালির এক চিন্তার বিষয়। সামান্য কিছু অনিয়ম হলেই প্রকট আকারে শরীরের মধ্যভাগে তা জানান দেয়। নির্মেদ শরীর সবাই চায়, কিন্তু এর পেছনে যে পরিমাণ সময় দরকার তা সবাই খুব একটা দিতে পারে না। আসলে মেদ ঝরানো কম সময়ের কাজ নয়, তার জন্য চাই পর্যাপ্ত সময়। চটজলদি ফল মেলে না।

তবে যদি নিয়ম করে, সব ব্যায়ামের পাশে কিছু প্ল্যাঙ্কের অভ্যাস রপ্ত করেন, তা হলে কোমর, হিপ, কাঁধ, পেট, হ্যামস্ট্রিং সব জায়গার পেশীরই বিশেষ উপকার হবে ও সহজেই কমবে মেদ।

ফিটনেস বিশেষজ্ঞদের মতে, প্ল্যাঙ্ক আসলে কোর ব্যায়ামের মধ্যে পড়ে। মেরুদণ্ডের ভিতরের পেশীগুলোর জোর বাড়িয়ে ও শক্তপোক্ত করে মেদ ঝরাতে সাহায্য করে। ক্রাঞ্চ ও সিটআপে যতটা না উপকার হয়, তার চেয়ে আরও কয়েক গুণ বেশি উপকার হয় নির্দিষ্ট কয়েকটি প্ল্যাঙ্ক অভ্যাস করলে।

জানেন কি, কোন কোন প্ল্যাঙ্ক অভ্যাস করলেই মেদের সমাধান হাতের মুঠোয়? চলুন জেনে নেয়া যাক;

সাধারণ প্লাঙ্ক:

মেঝেতে উপুড় হয়ে শুয়ে, হাত দু’টিকে সামনের দিকে ভাঁজ করে কাঁধ বরাবর হাতের তালুর উপর ভর দিয়ে শরীরকে উপরের দিকে তুলুন। শরীরকে উপরে রেখে পায়ের ভর থাকবে পায়ের বুড়ো আঙুলের উপর। হাতের কনুই যেন ভাঁজ না হয়। হাতের তালু ও পায়ের বুড়ো আঙুলের উপর ভর দিয়ে বাকি শরীর হাওয়ায় ভাসবে। পেট টেনে ভিতরের দিকে রাখুন। প্রথম প্রথম দশ সেকেন্ড এমন করে থাকার অভ্যাস করুন। দু’পায়ের মাঝে ফাঁকও সময়ের সঙ্গে সঙ্গে কমিয়ে আনতে হবে।

সাইডের প্লাঙ্ক:

একটা হাত মাটি থেকে সরিয়ে নিন।  যে হাত সরালেন, সেই দিকের পা টি ও তুলে দিন মাটি থেকে। এ বার এক হাতের তালু ও একটা পায়ের পাতার উপর ভর দিয়ে শরীরকে ভাসান শূন্যে। পেট টেনে রাখুন ভিতরের দিকে। দু’দিকেই একই নিয়মে সাইড প্ল্যাঙ্ক করুন।

হাঁটুর প্লাঙ্ক:

এই ব্যায়ামে মাটিতে রাখুন হাঁটু দুটো। হাতের তালুর উপর ভর দিয়ে শরীরকে উপরের দিকে তুলুন। শরীরকে উপরে তোলার সময় পায়ের ভর থাকবে পায়ের বুড়ো আঙুলের উপর। হাতের কনুই যেন ভাঁজ না হয়। হাতের তালু ও পায়ের বুড়ো আঙুলের উপর ভর দিয়ে বাকি শরীর ভাসবে। পেটও টেনে রাখবেন ভিতরের দিকে। প্রথম প্রথম দশ সেকেন্ড এমন করে থাকার অভ্যাস করুন।