দিন দিন বেড়েই চলছে ডায়াবেটিস রোগীর সংখ্যা। ডায়াবেটিস খুব ভয়াবহ রোগ। ডায়াবেটিস হলে দেহ পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন উৎপাদনে অক্ষম হয়ে পড়ে। এর ফলে রক্তে সুগারের মাত্রা অস্বাভাবিক হারে বেড়ে যায়।
এ রোগে ওষুধ, শরীরচর্চা এবং খাওয়া-দাওয়া নিয়ম মেনে করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, কিন্তু তা পুরোপুরি নিরাময় করা সম্ভব নয়। তাই এই রোজায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে ঘরোয়া উপায় ব্যবহার করতে পারেন।
ঘরোয়া উপায়টি হলো ঢেঁড়স:
ঢেঁড়স কেটে পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে উঠে খালি পেটে সেই পানিটুকু পান করুন। এভাবে প্রতিদিন পান করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে।
রক্তে সুগারের মাত্রা কতটা কমেছে তা জানতে প্রমাণ পেতে এই পানি খাওয়ার আগে ও দুই ঘণ্টা পরে ব্লাড সুগার পরীক্ষা করুন। তবে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।
ডায়াবেটিস রোগীদের সতর্ক থাকতে হয় সবসময়। রক্তে সুগারের মাত্রা, কোন জায়গা ক্ষত হলে সবকিছুতেই খেয়াল রাখতে হয়। নিয়ম মেনে চললে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সচেতনতাই সুস্থতার লক্ষণ।

