ওজন কমাতে বা সময় বাঁচাতে আমরা অনেকেই সহজ সমাধান হিসেবে ওটসকে বেঁচে নেই। ওটস আঁশযুক্ত খাবার, যা কোলেস্টেরল কমাতে ও ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। প্রোটিনযুক্ত খাবার হওয়ায় তা সারাদিনের কাজে শক্তি জোগায়।
তবে এর স্বাদের কারণে বেশিরভাগ সময়ই আমরা পিছু হটতে বাধ্য হই। তবে আমরা চাইলেই ওটসকেও করতে পারি মজাদার।
আসুন দেখে নেই ওটসকে সুস্বাদু করার ২ টি রেসিপি;
উপকরণ
ওটস ১ কাপ
আদা-রসুন বাটা ১ চা চামচ
পিয়াজঁ কুচিঁ ১ টি (মাঝারি)
হলূদ গুড়াঁ ১/২ চা চামচ
মরিচ গুড়াঁ ১/২ চা চামচ
ধনে-জিরা গুড়াঁ ১ চা চামচ করে
কাচাঁমরিচ ৪টি
তেজপাতা ১টি
দারুচিনি ১টি
তেল ১ টেবিল চামচ
মুগ ডাল ভাজা ১/২ কাপ
গাজর ১/২ কাপ ছোট টুকরো করে কাটা
ফুলকপি ১/২ কাপ ছোট টুকরো করা
ডিমের সাদা অংশ ২ টি( ঝুরি ভাজা)
লবণ স্বাদ মত
প্রণালী
প্রথমে ,ডাল প্যানে নিয়ে হালকা টেলে পানিতে ভিজিয়ে রাকুন। সব সব্জি কেটে ধুয়ে নিন। বাকি উপকরণ পাশে তৈরি করে রাখুন। এখন প্যানে তেল গরম করে ,পিয়াজঁ দিয়ে হালকা বাদামি হয়ে আসলে আদা রসূন বাটা দিন ।একটু ঘ্রান বের হলে একে একে গুড়াঁ মশলা দিন এবং অল্প পানি দিয়ে কষাতে হবে। এবার ডাল ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দিন । নেড়ে ২ মিনিট পর সব্জি গুলো দিন। নেড়ে দিন । এবার ৩ কাপ মত গরম পানি দিন।লবণ ও কাচাঁমরিচ ফালি দিয়ে ঢেকে রান্না করুন সব্জি ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত। যখন দেখবেন ডাল সিদ্ধ হয়ে গেছে তখন আরো এক কাপ মত গরম পানি দিয়ে ,ওটস দিয়ে নেড়ে মিশাতে হবে। এবার ঢেকে ৫-৬ মিনিট মিড়িয়াম আচেঁ রান্না করুন ওটস নরম হওয়া পর্যন্ত। ওটস নরম হয়ে মাখা মাখা হলে,ডিমের সাদা অংশ ঝুরি করে ভেজে খিচুড়ীতে মিশান নেড়ে । লবন চেক করে নিন।প্রয়োজনে লবণ দিন। নামিয়ে পরিবেশন করুন মুরগির কারি ,ভাজি বা বিফ কারি দিয়ে।


ওটস প্যানকেক
উপকরণ
কলা ২টি
ডিম ২টি
ওটস আধ কাপ
বেকিং পাউডার আধ চা চামচ
লবণ সামান্য
ভ্যানিলা এসেন্স সামান্য
মধু পরিবেশনের জন্য
ফল পরিবেশনের জন্য
প্রণালী
কলার খোসা ছাড়িয়ে ম্যাশ করে নিন। দুটো ডিম ম্যাশড কলার সঙ্গে ফেটিয়ে নিন। এ বার ওটস, বেকিং পাউডার, নুন ও ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিন। ১০-২০ মিনিট রেখে দিন যাতে কিছুটা ঘন হয়। এ বার তাওয়া বা ননস্টিক প্যান গরম করুন। গোল চামচে করে মিশ্রণ তুলে তাওয়ায় দিন। এক পিঠ বাদামি হয়ে এলে উল্টে অন্য পিঠ বাদামি করে সেঁকে নিন।
নামিয়ে নিয়ে উপরে মধু ও পছন্দের ফল ছড়িয়ে পরিবেশন করুন। স্ট্রবেরি, কালো আঙুর বা আপেল কুচিয়ে দিতে পারেন। ইচ্ছা হলে কলা চাকা চাকা করে কেটেও দিতে পারেন। খেজুর বা আমন্ডের মতো ড্রাই ফ্রুটস কুচিয়ে দিলেও ভাল লাগবে খেতে।

