চকলেটের প্রতি ছোটবড় সবারই প্রবল আকর্ষন থাকে। অনেক চকলেটপ্রেমী বলেন, চকলেট কোন খাবার না এটা অনুভূতি। তবে বেশিরভাগ বাইরে থেকেই চকলেট কিনে খেতে হয়। তবে আজকের রেসিপি অনুসরণ করলে আপনি ঘরেই দোকানের মত চকলেট তৈরি করতে পারবেন।
আসুন দেখে নেয়া যাক ঘরে চকলেট তৈরি করতে কি কি লাগছে;
উপকরণ
কোকো পাউডার ১০ টেবিল চামচ
গুড়ো দুধ ৮ টেবিল চামচ
চিনি ৩/৪ কাপ
পানি ১/২ কাপ
মাখন দেড় টেবিল চামচ
ভ্যানিলা এসেন্স ইচ্ছা
বাদাম ইচ্ছা (চাইলে কয়েকধরণের বাদাম কুচি মিশিয়ে নিতে পারেন)
প্রণালী
প্রথমে সুগার সিরাপ বানানোর জন্য একটা পাত্রে পানি আর চিনি দিয়ে মিশ্রনটাকে ফোঁটাতে হবে ততক্ষণ, যতক্ষণ এটা চিনির সুতা তৈরির মতো ঘনত্ব তৈরি না হয়। এইবারে এর মধ্যে মাখন, ভ্যানিলা এসেন্স মেশাতে হবে। এরপরে কোকো পাউডার ও গুড় দুধের মিশ্রনটাও ভাল করে মিশিয়ে দিতে হবে। এইবারে চকেলেট তৈরির মোল্ডে মাখন লাগিয়ে নিয়ে মিশ্রনকে মোল্ডে ঢেলে নিতে হবে। জমে যাওয়ার আগে বাদাম কুচি দিয়ে ২ ঘণ্টা ফ্রিজে রাখতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল আপনার সুস্বাদু চকলেট।

